বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

মহা সমারোহে পালিত হলো মহামহিম ৯ই রমাদ্বান শরীফ মহা শান-মানে অনুষ্ঠিত হলো মহিমান্বিত হযরত খলীফাতুল উমাম সপ্তাহ * মাওলায়ে কারিম শাহযাদা ক্বিবলা উনার বিলাদতী ঈদের খুশিকে সুদূর বহুদূর ছড়িয়ে দিতে ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত কর্তৃক সপ্তাহব্যাপী বিশেষ কার্যক্রম????

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, বিকাল ৩:১১
মহা সমারোহে পালিত হলো মহামহিম ৯ই রমাদ্বান শরীফ মহা শান-মানে অনুষ্ঠিত হলো মহিমান্বিত হযরত খলীফাতুল উমাম সপ্তাহ * মাওলায়ে কারিম শাহযাদা ক্বিবলা উনার বিলাদতী ঈদের খুশিকে সুদূর বহুদূর ছড়িয়ে দিতে ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত কর্তৃক সপ্তাহব্যাপী বিশেষ কার্যক্রম????
আল ইহসান ডেস্ক:
অপূর্ব স্বত:স্ফূর্ততায়, অভূতপূর্ব জওক-শওক সহকারে অদৃষ্টপূর্ব মহতী আয়োজনে অশ্রুতপূর্ব অনুষ্ঠানমালায় রাজারবাগ দরবার শরীফের কেন্দ্রিকতায় কুল কায়েনাতে অব্যক্ত খুশির আমেজে পালিত হলো মহিমান্বিত ৯ই রমাদ্বান শরীফ। জাহেরী-বাতেনী লাখ লাখ মুরীদান অনলাইনে গোটা বিশ্বব্যাপী আশেকীন-মুহিব্বীন ভক্তবৃন্দের উচ্ছ্বাস ভরা আনন্দে, আবেগের উত্তালে, মুহব্বতের জোশে মহা আনন্দঘন পরিবেশে পালিত হলো মহিমান্বিত ৯ই রমাদ্বান শরীফ। মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার লখতে জিগার এবং হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কুররাতু আইন হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার সাথে নিসবতযুক্ত এই মুবারক দিনটি হলেন মুবারক ০৯ই রমাদ্বান শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত দিবসের রজনীতে লাইলাতুল ইছনাইনিল আযীম (সোমবার) রাত ৯:০০টায় মহান অজুদ পাক উনার সৃষ্টির প্রতি অনুগ্রহ দানে ধরাধামে আগমন। তাই এই মহাসম্মানিত রাত্রি ও দিবস মুবারক আশিকীন-জাকেরীন, মুরিদীন, মুহিব্বীনসহ সমস্ত কুল কায়িনাতবাসী সকলের জন্যই সুমহান ঈদের দিন। এই দিবসটিকে ঘিরে প্রতি বছরই রাজারবাগ দরবার শরীফে বিভিন্ন কার্যক্রম ও এর অংশগ্রহণে নিসবত-কুরবত মুবারক হাছিলের অন্যতম সুযোগ তৈরী হয়। একেক বছর একেক আয়োজনে একেক আঙ্গিকে উদযাপিত হয়। এ বছরও তার ব্যতিক্রম নয়। এ বছর নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ, যা ইতিপূর্বে সমস্ত আয়োজনের সীমাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। সুবহানাল্লাহ! যা ইতিপূর্বে কখনই ঘটেনি। মাওলায়ে কারিম হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার নৈকট্য লাভের মহান সুযোগ লুফে নিতে, উনার একনজর নূরুর তাক্বরীরী শান মুবারক ও রেযামন্দি-সন্তুষ্টি মুবারক উনার জন্য ব্যাকুল সকলেই। কিন্তু কারোটা প্রকাশ্যে, কারোটা গোপনে। সে রকমই উনাকে হাছিল করার ও উনার নিকট কবুলকৃত হওয়ার মানসে নূরুদ দারাজাহ মুবারকতলে সমর্পিত সকল আনজুমান। বিশেষ উদ্যোগে ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত উনার সকল সদস্যবৃন্দের স্বতস্ফূর্তঃ কোশেশে অনুষ্ঠিত হলো সেই শুভক্ষণ- ????
একনজরে সপ্তাহব্যাপী মহাসমারোহে পালিত হওয়া কর্মসূচীসমূহ নিম্নরূপ:-
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

পবিত্র ৩রা রমাদ্বান শরীফ হতে পবিত্র ৯ই রমাদ্বান শরীফ পর্যন্ত সপ্তাহব্যাপী ঈদ পালনের ফাল-ইয়াফরাহু কর্মসূচি।

১) পবিত্র ৩রা রমাদ্বান শরীফ: (ইয়াওমুল খমীস বৃহস্পতিবার) বিকাল ৩টায় সূচনা বক্তব্যের মাধ্যম দিয়ে রাজারবাগ শরীফের গূরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে ব্যানার ফেস্টুন স্থাপন ও আলোচনা মজলিশ অনুষ্ঠিত হয়। চলে ““লাব্বাইক শাহযাদা ক্বিবলা”” শিরোনামে সুললিত কন্ঠে কাছিদাহ শরীফ।

২) পবিত্র ৪ঠা রমাদ্বান শরীফ: (ইয়াওমুল জুমুয়াহ শরীফ) বা’দ আছর বিকাল ৫:২১ মিনিট থেকে ৫:৩০ মিনিট পর্যন্ত ৯ মিনিটে পবিত্র কুরআন শরীফ খতম অনুষ্ঠিত হয়। এই মহান কাজে অংশগ্রহণ করেন মোট ৬৭ জন।

৩) পবিত্র ৫ই রমাদ্বান শরীফ: (ইয়াওমুস সাবত শনিবার) বিকাল ৩:০০টায় অনলাইন প্রশ্নোত্তর প্রতিযোগিতা মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে যে কেউ সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্নের সমাধান খুজে পান।

৪) পবিত্র ৬ই রমাদ্বান শরীফ: (ইয়াওমুল আহাদ রোববার) রাত ১টা থেকে সাহরীর আগমুহূর্ত পর্যন্ত চলে ভার্চুয়াল সামা শরীফ মাহফিল। এখানে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হন দেশ বিদেশের অনেকেই।

৫) পবিত্র ৭ই রমাদ্বান শরীফ: (ইয়াওমুল ইছনাইন শরীফ সোমবার) বা’দ যোহর ৯৯ জন মিলে পবিত্র মীলাদ শরীফ পাঠ হয়।

৬) পবিত্র ৮ই রমাদ্বান শরীফ: (ইয়াওমুছ ছুলাছা মঙ্গলবার) বিকাল ৩:০০টায় লাইভ অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৭) পবিত্র ৯ই রমাদ্বান শরীফ (লাইলাতুল আরবিয়া বুধবার) বিশেষ ক্ষণ মুবারক আসার আগে কাউন্টডাউন গণনা। তাকবীর, বা’দ মাগরীব সামা মাহফিল অনুষ্ঠিত হয়।
রাত ৯:০০টায় বিশেষ সময়ে বিশেষ মীলাদ শরীফ পাঠ করা হয়। ছলাতুত তারাবীহ উনার পর বাদ ছোহবত মুবারক দিদার লাভ হয়।
এছাড়াও পবিত্র দরবার শরীফকে নতুন সাজে সজ্জিতকরণ।
লাইটিং, ওয়াল রাইটিংয়ের সুনিপুণ নিখুঁত কারুকাজ যে কাউকে মুগ্ধ করবে।
বা’দ আছর বিশেষ আক্বিক্বাহ মুবারক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ৩ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ৩ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ৩ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ৩ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ৩ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ৩ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ৩ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ৩ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৮ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৮ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৮ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৮ ঘণ্টা আগে