পুলিশ-প্রশাসনে রদবদল নিয়ে অসন্তুষ্ট বিএনপি
জাতীয় নির্বাচনের আগে পুলিশ সুপার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাম্প্রতিক রদবদলের পেছনে স্বচ্ছতা, সময়কাল এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই রদবদল অস্বাভাবিক। তারা সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন।
গত বুধবার সরকার ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪টি জেলায় এসপি পদায়ন করে এবং ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয়। সম্প্রতি ৫০ জন নতুন ডিসিও নিয়োগ দিয়েছে সরকার।
বিএনপি নেতাদের অভিযোগ, লটারি লোক দেখানো। তালিকা তৈরির সময় 'বিশেষ আনুগত্য' সম্পন্ন কর্মকর্তাদের রাখা হয়েছিল। তারা বলেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা আদর্শের' প্রতি অনুগত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন এবং অনেক ইউএনও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন। তবে, নির্বাচন কমিশন এখনও ঘোষণা করেনি যে এবার কারা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
লটারির কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি দল দাবি করেছিল কয়েকদিন আগে, হয়তো তাদের দাবির প্রেক্ষিতে সরকার করেছে। কতটা সুবিবেচিত ও ন্যায্য হয়েছে সেটা পর্যালোচনার দাবি রাখে।
স্থায়ী কমিটির চার সদস্য বলেন, নির্বাচনের আগে প্রশাসনে নিরপেক্ষতা অপরিহার্য এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নয়, যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষার জন্য প্রশাসনিক কার্যক্রমকে বিতর্কমুক্ত রাখতে হবে।
বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, এত গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার জন্য লটারি প্রকৃত স্বচ্ছতা নিশ্চিত করার সঠিক উপায় নয়।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।