পুলিশ পরিচয়ে নিষিদ্ধ আ’লীগ নেতাকে অপহরণ
, ১৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
টেকনাফে গভীর রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢ়ুকে হোছেন আলী নামে একজনকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল জুমুয়াবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার সমুদ্র উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
অপহৃত হোছেন আলী (৫০) ওই এলাকার বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুর ১২টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম অপহরণের এই তথ্য নিশ্চিত করেছেন।
অপহৃতের ভাই আবদুর রহমান জুয়েল জানান, গভীর রাতে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে। পরে তার বড় ভাই হোছেন আলী ঘর থেকে বের হলে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাহাড়ের দিকে নিয়ে যায়।
স্থানীয় লোকজন অপহৃত ব্যক্তির দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পরিদর্শক আবু সাঈদ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের পাশাপাশি অপহৃত ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
থানা থেকে লুট করা ২২ আগ্নেয়াস্ত্র, দুই শতাধিক গাড়ি কোথায়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মৃত্যুকূপ সড়ক-মহাসড়ক
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও ৪ দিনের ছুটির সুযোগ!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএমএফ’র শর্ত পূরণে বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি -নীতিমালা করতে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি-বিদ্যুৎ সেক্টর অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় -প্রধানমন্ত্রী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড -আইনমন্ত্রী
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে দোতলা বাসের ধাক্কা, আহত ২
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরাকান আর্মি ধরে নিল ৩ জেলেকে, সাগরে ঝাঁপ দিয়ে ফিরলেন দুজন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক টানেই জালে উঠল ২২০০ পিস ইলিশ, দাম সাড়ে ৪৮ লাখ!
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল সস্তা রাজনীতিতে ভর করেছে: পানি সম্পদ মন্ত্রী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় বাড়ির মালিককে কেটে ৯ টুকরো করে পলিথিনে রাখেন ভাড়াটিয়া
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)