হুতি ও ইয়েমেনি বাহিনীর হামলা-পাল্টা হামলা, ‘যুদ্ধ অপরিহার্য’ বলছে সৌদি
, ২৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ আগস্ট) ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মজিদ আল-নুজাইলি এক বিবৃতিতে জানিয়েছেন, মারিব ও হাদরামৌত প্রদেশে সামরিক ঘাঁটির ওপর হুতির হামলার জবাবে একটি সামরিক অভিযান চালানো হয়েছে। এতে হুতির সদস্য ও তাদের সামরিক সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়।
তাদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে ইয়েমেনি বাহিনী বিনা দ্বিধায় আবারও পাল্টা জবাব দেবে বলেও জানান তিনি। হুতি গোষ্ঠীকে দায়ী করে নুজাইলি বলেন, তারা ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, ইয়েমেনের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিচ্ছে। জুলাইয়ের শুরু থেকেই ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতির মধ্যে বিভিন্ন ফ্রন্টে লড়াই চলছে।
এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মারিব ও হাদরামৌত প্রদেশে মোতায়েন করা সেনাবাহিনীর ইউনিটের ওপর ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ১৭ জন সেনা ও সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া আহত হন আরও অনেকে।
এ প্রসঙ্গে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে আলাপকালে সৌদি আরবের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আহমদ আল-মাইমুনি জানান, সৌদি আরব এতদিন আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এই সংঘাতকে রিয়াদের জন্য একটি ‘প্রয়োজনীয় যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
এছাড়া হুতির বিরুদ্ধে ইয়েমেনকে ‘বন্দি’ করে রাখার চেষ্টার অভিযোগও তোলেন আল-মাইমুনি। তিনি এও বলেন, সৌদি আরবে প্রায় ৪০ লাখ ইয়েমেনি বাস করে এবং রাজ্যের কেউই ইয়েমেনে আরেকটি যুদ্ধ চায় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ দিনের রিমান্ডে ভারতীয় নাগরিক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)