পুলিশের গাড়ি আটকে ছিনিয়ে নেয়া হলো আসামি!
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় পুলিশের গাড়ি আটকে হামলা চালিয়ে একাধিক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় চলছে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তারও হয়নি। হয়নি মামলাও।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীপুর থানার অদূরে টেংরা রাস্তার মোড় এলাকায় ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত শেখ মামুন আল মুজাহিদ ওরফে সুমন মিয়াকে (৩৪) ছিনিয়ে যায়।
কিন্তু হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি বা হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জুমুয়াবার (২৯ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত কোনো মামলাও হয়নি।
ছিনিয়ে নেওয়া আসামি সুমন মিয়া শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জুমুয়াবার (২৯ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত ছিনিয়ে নেওয়া আসামি এবং সন্ত্রাসীদের কাউকেই আটক করা যায়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ছিনিয়ে নেওয়া আসামিসহ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতারক হরিদাসের ব্যাংকে ৯ কোটি টাকা!
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ জেলায় ৪০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গা বোঝাই দুই নৌকাডুবি, ৫ শতাধিক প্রাণহানির আশঙ্কা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি স্টিকার লাগানো প্রাইভেট কারে ৬ হাজার মাদক ইয়াবা, আটক ৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগরিকদের সতর্ক করল চীনা দূতাবাস
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানিবদ্ধতায় হাসপাতালে নেয়া যায়নি, ঘরেই মারা গেলেন প্রসূতি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে -প্রধানমন্ত্রী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে -শিক্ষামন্ত্রী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে -ফখরুল
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)