পিতৃত্বকালিন ছুটি কেনো নয়, হাইকোর্টের রুল জারি
, ০৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ ছানী, ১৩৯২ শামসী সন , ১০ জুলাই, ২০২৪ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি-বেসরকারি চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি দেয়ার জন্য কেন একটি নীতিমালা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক নাঈমা হায়দার ও বিচারক কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই সাথে আগামী ৩ মাসের মধ্যে নীতিমালা করার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত ৩ জুলাই আইনজীবী ইশরাত হাসান ও তার ৬ মাসের শিশু সন্তান হাইকোর্টে রিটটি করে। রিট শুনানির সময় ছয় মাসের শিশুটি আদালতে উপস্থিত ছিলেন।
রিটে বলা হয়, নবজাতকের যতেœ শুধু মায়ের ভূমিকাই নয়, বাবার ভূমিকাও রয়েছে। বিশেষ করে ঢাকার মতো ব্যস্ত শহরে পরিবারের অন্য সদস্যদের সাহায্য নেওয়ার সুযোগ সীমিত। এছাড়া, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্ম হওয়ার পর মায়ের সুস্থ হতে অনেক সময় লাগে। এই সময়ে নবজাতক ও মায়ের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়।
এক্ষেত্রে পিতৃত্বকালীন ছুটির সুযোগ না থাকায় যারা নতুন বাবা হন, তাদের স্ত্রী ও নবজাতকের দেখাশোনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই পিতৃত্বকালীন ছুটি প্রয়োজন।’
এই রিটে আরও বলা হয়েছে যে, ‘প্রতিবেশী দেশ ভারত, ভুটান, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিশ্বের ৭৮টিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)