পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ রবি, ১৩৯৪ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
যখন পৌঁছানো হয়ে গেল, অন্যান্য যারা সঙ্গী-সাথী ছিলেন তারা ব্যাপারটা বুঝতে পারেননি; তারা জিজ্ঞাসা করলেন, হে হযরত আব্দুল্লাহ্ বিন উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! এটা কি ব্যাপার? তিনি তো একজন গ্রাম্য ব্যক্তি, তাঁকে আপনার এতো মূল্যবান পাগড়ী দেয়ার দরকার কি ছিল? তাঁকে তা’যীম-তাকরীম করে গাধায় চড়িয়ে এখানে পৌঁছানোরই কি দরকার ছিল?
হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, হে ব্যক্তিরা! তোমরা এটা জাননা। এ ব্যক্তির সাথে এ ব্যবহার করেছি কেন?
মূলতঃ তার পিতার আমার পিতার সাথে সম্পর্ক ছিল, মহব্বত ছিল। সম্পর্ক বা মহব্বত ছিল। সে সেই মহব্বতের কারণেই আমার সাথে সাক্ষাত করতে এসেছে। কাজেই আমার পিতা ইন্তেকাল করেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, কেউ যদি চায় পিতার সাথে সদাচরণ করুক। কেউ যদি চায় যে, তার মৃত পিতার সাথে সদাচরণ করুক, তাহলে সে যেন তার মৃত পিতার যারা বন্ধু রয়েছেন তাদের সাথে সদাচরণ করে তাহলে তার পিতার সাথে সদাচরণের অন্তর্ভুক্ত হবে।” সুবহানাল্লাহ!
আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারক পালন করার জন্যই এই বেদুঈন ব্যক্তির সাথে সদাচরণ করেছি। আমার পাগড়ী দিয়েছি, তা’যীমের সহিত আমার বাহনে চড়িয়েছি এবং বাহনে চড়িয়ে তাকে সম্মানের সহিত তার বাসস্থানে পৌঁছিয়ে দিয়েছি একমাত্র পিতার সাথে সদাচরণের জন্য। হাদীছ শরীফে যে নির্দেশ এসেছে, সেটা করার জন্যই আমি এটা করেছি, অন্য কোন কারণে আমি এটা করিনি। সুবহানাল্লাহ!
এখন ফিকিরের বিষয়, হযরত ছাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম কতটুকু সদাচরণ করেছেন এবং পিতা-মাতার সহিত কতটুকু হক বজায় রেখেছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
কাজেই প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে পিতা-মাতার সহিত সদাচরণ করা, তাদের হক আদায় করা এবং নেক সন্তান হওয়া, এটা প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে এবং এটা জানারও দরকার রয়েছে। সেজন্য আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি এবং সামনেও মহান আল্লাহ্ পাক তাওফিক দান করলে, আরো অনেক জরুরী কথা রয়েছে সেগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো, যেন মহান আল্লাহ্ পাক আমাদের সবাইকে পিতা-মাতার হক আদায় করার তাওফিক দান করেন এবং সন্তানেরও হক আদায় করার তাওফিক দান করেন।
কেননা আজকে যারা সন্তান রয়েছে তারা পিতা হবে। যারা পিতা রয়েছেন তারা একদিন চলে যাবেন এবং তাঁদেরও পিতা একদিন ছিল বা রয়েছে। কাজেই প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে তার পিতা-মাতা এবং তার সন্তানাদির সাথে সদ্ব্যবহার করা এবং জানারও দরকার রয়েছে। কাজেই মহান আল্লাহ্ পাক তিনি যেন আমাদেরকে সেই হক জেনে আমল করে পিতা-মাতার বাধ্য সন্তান হিসেবে জমিন থেকে বিদায় নেয়ার তাওফিক দান করেন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসাথে তিন তালাক দেয়ার শরয়ী হুকুম (৩)
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলতের অধিকারী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যিকিরের মাধ্যমে ইলমে তাসাউফ অর্জন করা ফরয (৩য় পর্ব)
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












