পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য (৯)
(আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ০২ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৮ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
كَمَا رَبَّيَانِي صَغِيرًا যেমন তারা আমাদেরকে লালন-পালন করেছেন ছোট বেলায়। মহান আল্লাহ পাক তিনি তো রব, মূল খালিক মহান আল্লাহ পাক, তিনি রব্বুল আলামীন।
এরপর মহান আল্লাহ পাক তিনি সন্তানদের জন্য তার পিতা-মাতাকে সেই রুবুবিয়াতের (ربوبية) দায়িত্বটা দিয়ে দিয়েছেন লালন-পালন করার জন্য, তারা সে দায়িত্ব পালন করে মহান আল্লাহ পাক উনার চরিত্রে চরিত্রবান হবে।
মহান আল্লাহ পাক তিনি যেমন বান্দাদেরকে তাদের হক্ব যথাযথ আদায় করেন, ঠিক পিতা-মাতা সন্তানের প্রতি যে হক্ব রয়েছে, সেটা তারা যথাযথ পালন করবে এবং করেছে, সেই পালন করার জন্যেই মহান আল্লাহ পাক তিনি উনার কাছে দোয়া করার নির্দেশ দিয়েছেন।
যেমন তোমাদেরকে ছোট বেলায় অর্থাৎ আমাদেরকে ছোটবেলায় যেমন লালন-পালন করা হয়েছে, মহান আল্লাহ পাক তিনি এখন তাদেরকে লালন-পালন করুন। তাদের প্রতি (اِحْسَانٌ) ইহসান করুন। যত অসুবিধা রয়েছে সব অসুবিধা দূর করে দিয়ে তাদেরকে এতমিনান দান করুন।
কাজেই এই আয়াত শরীফে প্রত্যেক সন্তানের জন্য মহান আল্লাহ পাক তিনি খাছ করে কয়েকটা নির্দেশ দিয়েছেন-
এক নাম্বার হচ্ছে- পিতা-মাতার কোন কাজের মধ্যে অসন্তুষ্টি প্রকাশ করে (اُفٍّ) উফ শব্দ বলা যাবে না।
দু’ নাম্বার হচ্ছে- তাদেরকে ধমক দিয়ে কর্কশ সূরে বা কঠোর ভাষায় কোন ব্যবহার করা যাবে না।
তিন নাম্বার হচ্ছে- খুব নরম সূরে, সম্মানিত ভাষায়- সম্মানিত সূরে, তা’যীম-তাকরীমের সহিত কথা বলতে হবে।
চার নাম্বার হচ্ছে- সবসময় তাদের জন্য অনুগত থাকতে হবে। তাদের ভালাইয়ের জন্য কোশেশ করতে হবে।
আর পঞ্চম হচ্ছে- সব সময়েই সন্তান যতদিন জীবিত থাকবে, সন্তান যতদিন জীবিত থাকবে, ততদিন পিতা-মাতার জন্য সে দোয়া করবে। এটা তার দায়িত্ব-কর্তব্য।
কোন কোন মুফাস্সিরীনে কিরাম, ইমাম-মুজতাহিদ, আওলিয়া-ই-কিরাম বলেছেন, সন্তানের জন্য ওয়াজিব তার পিতা-মাতার জন্য সে যেন দোয়া করে। যেহেতু মহান আল্লাহ পাক তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন। কাজেই প্রত্যেক সন্তানের দায়িত্ব হচ্ছে তার পিতা-মাতার জন্য দোয়া করা। পিতা-মাতা চাই হায়াতে থাকুন অথবা ইন্তেকাল করুন, যে কোন অবস্থাতেই হোক না কেন, দোয়া করা তার জন্য দায়িত্ব এবং কর্তব্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












