মহিলাদের পাতা
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য (১৪)
(আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ রবি , ১৩৯২ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
এ প্রসঙ্গে বলা হয় যে, হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি একবার ইবাদত-বন্দেগী শেষ করার পর মহান আল্লাহ পাক উনার নির্দেশে বের হলেন সফর (ভ্রমন) করার জন্য। সফর করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এল। যখন সন্ধ্যা হয়ে এল, তিনি কিছুটা ক্লান্ত-শ্রান্ত বোধ করলেন। তখন তিনি মহান আল্লাহ পাক উনার কাছে বললেন, আল্লাহ পাক! এ সফর করার কারণে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি, এখন আমার পক্ষে হেঁটে এখান থেকে আবার আমার সেই গন্তব্যস্থল যেখানে রয়েছে, সেখানে যাওয়া কঠিন। আপনি দয়া করে আমার একটা বাহনের ব্যবস্থা করে দিন, আয় মহান আল্লাহ পাক! তিনি যখন আরজু করলেন মহান আল্লাহ পাক উনার কাছে। তখন মহান আল্লাহ পাক তিনি বললেন, আপনি একটু সামনের দিকে হাঁটুন, সামনে পাহাড় রয়েছে, সেখানে যান। মহান আল্লাহ পাক উনার রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম হেঁটে হেঁটে পাহাড়ের দিকে কিছুটা গেলেন। উনি বললেন- যখন আমি পাহাড়ের কাছে এসে পেীঁছলাম, তখন দেখলাম- পাহাড়ের গুহার মধ্যে যেটা বাহির থেকে দেখা যায় যে, একজন লোক নামায পড়তেছেন। মহান আল্লাহ পাক তিনি বললেন, আপনি সামনে যান, সেখানে একটা লোককে দেখবেন আমার ইবাদতে মশগুল রয়েছেন, আপনি তাকে আপনার বাহনের কথা বলবেন, বললে সে আপনার জন্য বাহনের ব্যবস্থা করে দিবে। মহান আল্লাহ পাক উনার রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম, উনি অগ্রসর হয়ে দেখলেন, একটা লোক নামায পড়তেছেন। তার নামায যখন শেষ হলো, উনি তাকে বললেন, হে ব্যক্তি! তুমি আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দাও। আমাকে যেতে হবে। সে ব্যক্তি কথা শুনে বললেন- বেশ, আপনি অপেক্ষা করুন। সে সাথে সাথে আকাশের মেঘকে নির্দেশ দিল- হে মেঘ! তুমি নিচে নেমে আস। এসে এই যে ব্যক্তি, (সে ব্যক্তি অবশ্য মহান আল্লাহ পাক উনার রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে চিনতে পারেনি) উনি যে চাচ্ছেন কোথাও যেতে, তুমি উনাকে বহন করে উনার গন্তব্যস্থলে পৌঁছে দাও। বলার সাথে সাথে মেঘটা নেমে আসলো। সেই মেঘে চড়লেন মহান আল্লাহ পাক উনার রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম। মেঘতো উনাকে নিয়ে উনার গন্তব্যস্থলে রওয়ানা হলো। মহান আল্লাহ পাক তিনি জিজ্ঞাসা করলেন, “হে আমার রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম! এই যে লোকটা, তাকে এত ফযীলত আমি দিয়েছি, বুযুর্গী দিয়েছি যে, তার নির্দেশে মেঘ চলে আসলো আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য, সেটা বাহন হলো। কি কারণে আমি তাকে এত ফযীলত দিয়েছি, আপনি কি জানেন সেটা। মহান আল্লাহ পাক উনার রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আয় বারে এলাহী! সেটা তো আমার জানা নেই, আপনি কি কারণে তাকে এত ফযীলত দিয়েছেন, বুযুর্গী-সম্মান দিয়েছেন, এত মর্যাদা-মর্তবা দিয়েছেন? এহান আল্লাহ পাক তিনি বললেন, “হে আমার রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম! আপনি জেনে রাখুন, এই লোক, যাকে আপনি দেখলেন পাহাড়ে ইবাদত-বন্দেগী করতে, যে আপনার বাহনের ব্যবস্থা করে দিল, তার মায়ের মৃত্যুর সময় তার মা তার কাছে একটা জিনিস চেয়েছিল। চাওয়ার সাথে সাথে তৎক্ষনাৎ সে তা সংগ্রহ করে তার মাকে দিয়েছিল। তার মা সেটা পেয়ে দোয়া করেছিল যে, আল্লাহ পাক! আমার এই সন্তান আজকে আমার অভাব, আমার চাহিদা যেভাবে পূরণ করে দিলো তৎক্ষনাৎ। আপনি দয়া করে আমার এই সন্তানের সমস্ত চাহিদা, সমস্ত অভাবগুলো তৎক্ষনাৎ পুরা করে দিবেন। সুবহানাল্লাহ! যখন তার মা এ দোয়া করলো, মহান আল্লাহ পাক তিনি বলেন, “তখন আমি তার দোয়াটা সাথে সাথে কবুল করে নিলাম। সেই মুহূর্তে যদি সেই সন্তান আমাকে বলতো যে, আসমানকে যমীনে নামিয়ে দেয়ার জন্য, আর যমীনকে আসমানে তুলে দেয়ার জন্য, আমি সেটাও করতাম। ”সুবহানাল্লাহ! একমাত্র তার মায়ের দোয়ার বদৌলতেই আমি তাকে এই মর্যাদা-মর্তবা, ফযীলত দিয়েছি। একমাত্র তার মায়ের দোয়ার বদৌলতে এই ফযীলত, বুযুর্গী-সম্মান দিয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












