পিটার হাসকে শিষ্টাচার মেনে চলার আহ্বান কাদেরের
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কূটনৈতিক শিষ্টাচার মেনে চলবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি আরও বলেন, পক্ষপাতমূলক আচরণ আওয়ামী লীগের কাম্য নয়।
বিভিন্ন দেশ ও সংস্থা নির্বাচনের জন্য পর্যবেক্ষক পাঠাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছাগানো হয়েছে... সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে আমরা চিন্তিত না।
তিনি বলেন, নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। এ পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে।
নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি তাদের শেষ কথা বলে দিয়েছে। তাই তাদের নিয়ে কথা বলার কোনো জায়গা নেই।
রওশন এরশাদের নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে তিনি বলেন, জাতীয় পার্টি অংশ নিচ্ছে। সেখানে ব্যক্তি বিশেষের বয়কটে কিছু আসে যায় না।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।