পিআর নিয়ে জামাতের আন্দোলন প্রতারণা -মোস্তাফা ফিরোজ
, ২৮ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে জামাত যে আন্দোলন শুরু করছে, সেটিকে “পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা” বলে অভিহিত করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তাফা ফিরোজ। গত রোববার (১৯ অক্টোবর) এক বার্তায় তিনি এসব কথা বলেন।
মোস্তাফা ফিরোজ বলেন, জামাত সব সময়ই নিজস্ব স্বার্থের রাজনীতি করে এসেছে। আজ তারা ‘সংস্কার’ বা ‘পিআর’ এর কথা বলছে, কিন্তু প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নিজেদের রাজনৈতিক পুনর্বাসন নিশ্চিত করা।
তিনি আরও উল্লেখ করেন, এনসিপি আহ্বায়ক নাহিদের বক্তব্যের মধ্য দিয়েই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। নাহিদ বলেছে, তথাকথিত পিআর আন্দোলন ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, যার মাধ্যমে ঐক্যমত কমিশনের মূল সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিতে চেয়েছিল জামাত। মোস্তাফা ফিরোজ বলেন, জামাতের রাজনীতিতে এটাই পুরনো ধারা, সংস্কারের মুখোশ পরে ষড়যন্ত্রের রাজনীতি করা।
তিনি আরও বলেন, জামায়াতের এখনকার ভূমিকা শুধু রাজনৈতিক প্রতারণাই নয়, বরং একধরনের কৌশলগত অনুপ্রবেশ। তারা জানে, গণতন্ত্রের নামে নিজেদের পুনরায় বৈধতা অর্জনের সুযোগ সৃষ্টি করা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)