মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা

পাহাড়ে আস্তানা করে অপহরণ করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা

-৬ মাসে ৭২ জনকে অপহরণ
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, সকাল ৪:১০
পাহাড়ে আস্তানা করে অপহরণ করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা

টেকনাফ সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্র আর পাহাড় ঘেরা ইউনিয়ন বাহারছড়া। এখানে বসবাস করেন অর্ধলাখের বেশি মানুষ। এর মধ্যে রয়েছেন বাঙালি, উপজাতি ও রোহিঙ্গা। জেলে এবং কৃষিকাজ প্রধান পেশা। একসময়ের শান্তিপূর্ণ এই ইউনিয়নের সর্বত্র এখন অপহরণ আতঙ্ক। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অপহরণের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। টেকনাফের পাহাড়-জঙ্গলে আস্তানা গড়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, গত ৬ মাসে রোহিঙ্গা ক্যাম্প, বাহারছড়া, হোয়াইক্যং, হ্নীলা ও সদরের বিভিন্ন এলাকা থেকে ৭২ জন অপহরণের শিকার হন। এর মধ্যে ৪০ রোহিঙ্গা ও ৩২ জন বাংলাদেশি। সব চেয়ে বেশি অপহরণের শিকার হন বাহারছড়ার বাসিন্দারা। ৭২ জনের মধ্যে ৪০ জন মুক্তিপণ দিয়ে ফিরেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীদের স্বজনরা।
পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের একাধিক গ্রুপ:
পুলিশের দাবি, ইয়াবা, সোনা চোরাচালান ও মাদক ব্যবসায় জড়িত রোহিঙ্গাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা পেতো ৮-১০টি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে পাহাড়-জঙ্গলে অবস্থান নেয়। সেইসঙ্গে স্থানীয় লোকজনের ঘরবাড়ি লুটপাট ও অপহরণ বাণিজ্যে নামে। এর ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, উপজেলার বাহারছড়া, হোয়াইক্যং, হ্নীলা ও সদর ইউনিয়নে কয়েকটি পাহাড় আছে। এসব পাহাড়ে আস্তানা গড়েছে ১০-১২টি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী। তাদের অপহরণ থেকে রক্ষা পাচ্ছে না শিশু, ছেলেমেয়ে, স্কুলছাত্র এমনকি অটোরিকশাচালকরা। যেকোনো সময় অপহরণের শিকার হন। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকে সন্ধ্যার পর সন্তানদের ঘরের বাইরে যেতে দেন না। কেউ কেউ সন্তানদের বিশেষ পাহারায় বিদ্যালয়ে পাঠান। অপহরণের ঘটনায় থানায় জিডি ও অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের।
মুক্তিপণ দিয়ে ফেরা:
সর্বশেষ ৩০ এপ্রিল বাহারছড়ার ৬ নম্বর ওয়ার্ডের জাহাজপুরার বাছা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২) ও মুহম্মদ সরোয়ারের ছেলে কলেজছাত্র রেদোয়ানকে (২০) অপহরণ করা হয়। ৩৬ ঘণ্টা পর তাদের উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২ মে রাতে নুরুল আমিন (৪০) নামে একজনকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়। ২৬ এপ্রিল নয়াপাড়া ক্যাম্পের ৩ শিশু অপহরণের শিকার হয়। পরে পরিবার মুক্তিপণ দিলে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। এর আগে ৩ মার্চ দুই শিশুকে অপহরণের আট ঘণ্টা পর ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনে পরিবার।
গত ৮ জানুয়ারি হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারা দেওয়ার সময় ৪ কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফেরেন।
গত ১৮ ডিসেম্বর জাহাজপুরা এলাকায় খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন ৮ ব্যক্তি। তারা ছয় লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফেরেন।
রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা তৈরি:
ইতোমধ্যে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে কয়েকটির তালিকা তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেগুলো হলো-
গিয়াস গ্রুপের গিয়াস ডাকাত, আলম গ্রুপের শাহ আলম, ছলেহ গ্রুপের ছলেহ ও আলমগীর, জাহেদ গ্রুপের জাহেদ হোসেন, শফি উল্লাহ গ্রুপের শফি ও আবু হুরাইরাহ গ্রুপের আবু।
তালিকায় অপহরণ চক্রের সদস্য হিসেবে নাম আছে, আবুল বশর, মকবুল আহম্মদ, রুবেল, আব্দুর রহমান, ফিরোজ, আবু ছিদ্দিক, হোসেন ওরফে মাছন, আয়াতুল তমজিদ, সিরাজুল মাঝি ওরফে বার্মাইয়া সিরাজ, ইসমাইল, জয়নাল, ফরিদ আহমদ, ওসমান, ফরিদ আহমদ, হাছন, শহিদ উল্লাহ, রয়াজ, মিজানুর রহমান, নুর মোহাম্মদ, মনির আহাম্মদ ও মোহাম্মদ আলী।
এর মধ্যে মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার ও অপহরণসহ নানা অপরাধে গত জুমুয়াবার রাতে ছলেহ ও তার ৫ সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে গ্রেফতার হয়ে কারাগারে আছে আবু হুরাইরাহ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস ১ মিনিট আগে ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৭ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৭ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৭ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৭ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৭ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৭ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৭ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৭ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৭ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৭ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৭ ঘণ্টা আগে