পাকিস্তানে হামলা নিয়ে বিভক্ত ভারতের রাজনীতি
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৯ মে, ২০২৫ খ্রি:, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার আগে পাকিস্তানকে অবহিত করা হয়েছিলো। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছে, এই অবহিতকরণের মাধ্যমে দেশের নিরাপত্তা ও সেনাবাহিনীর জীবন হুমকির মুখে ফেলা হয়েছে।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে রাহুল লিখেছে, “হামলার আগে পাকিস্তানকে জানানো ছিলো অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছে যে, ভারত সরকার তা করেছে। কে এই সিদ্ধান্ত নিয়েছে? এর ফলে বিমানবাহিনী কতটি বিমান হারিয়েছে?”
রাহুল গান্ধী জয়শঙ্করের একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করে, যেখানে তাকে বলতে শোনা যায়, পাকিস্তানে ‘সন্ত্রাসবিরোধী অবকাঠামোতে’ হামলার আগে ইসলামাবাদকে একটি বার্তা পাঠানো হয়। সেই বার্তায় জানানো হয়, “আমরা সন্ত্রাসীদের ওপর হামলা চালাতে যাচ্ছি, পাক সেনাদের টার্গেট নয়। তারা যেন এতে জড়িত না হয়।” তবে জয়শঙ্কর বলেছে, পাকিস্তান সেই সুযোগ গ্রহণ করেনি।
এদিকে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দাবি করেছে, জয়শঙ্কর আসলে এমন কোনো বক্তব্য দেয়নি এবং তার কথাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
বিরোধীদল আম আদমি পার্টির পক্ষ থেকেও এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে। দলের রাজ্যসভার এমপি সঞ্জয় বলেছে, “যখন একজন মন্ত্রী প্রকাশ্যে স্বীকার করে যে, হামলার আগে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিলো, তখন তা দেশদ্রোহিতার শামিল। এটি ক্ষমার অযোগ্য।”
সে আরও বলেছে, “প্রধানমন্ত্রী মোদিকে এ বিষয়ে জবাব দিতে হবে। ট্রাম্পের বক্তব্য কতটা সত্য, আর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কতটা সঠিক-তা দেশবাসীর জানা দরকার। পাকিস্তানকে আগে জানানোর সিদ্ধান্ত কি উচ্চপর্যায়ের নির্দেশ ছিলো? সরকার কি সশস্ত্র বাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? মোদি সরকারকে এর জবাব দিতে হবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)