পাকিস্তানে সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধনের পরিকল্পনা
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আলোচনায় পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনী। অনুমোদন পেলে তৈরি হবে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ। আজীবন সাংবিধানিক সুরক্ষা দেয়া হবে শীর্ষ সামরিক কর্মকর্তাদের। পাশাপাশি, দায়িত্বে থাকাকালীন যে কোনো ফৌজদারী মামলা থেকে দায়মুক্তি পাবেন সরকারপ্রধান। এছাড়া একাধিক সংস্কারের প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগে। গত শনিবার পার্লামেন্টের উচ্চকক্ষে উপস্থাপন করা হয় সংবিধান সংস্কারের খসড়া প্রস্তাব।
গত মে মাসের পাক-ভারত যুদ্ধ শেষে ফিল্ড মার্শাল উপাধি দেয়া হয়েছিলো পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে। এবার এই চিফ অব আর্মি স্টাফকে সাংবিধানিকভাবে প্রতিরক্ষা বাহিনীর প্রধান করার তোড়জোড় শুরু করেছে শেহবাজ সরকার।
এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংবিধানের ২৭তম সংশোধনী বিলের খসড়া প্রস্তাব করা হয়েছে। যাতে সংবিধানের ২৪৩তম অনুচ্ছেদের বেশকিছু পরিবর্তনের প্রস্তাব দেয়া হয়েছে।
এই সংশোধনী অনুমোদিত হলে, বাতিল হবে সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের পদ। এছাড়াও শীর্ষ কর্মকর্তাদের আজীবন সাংবিধানিক সুরক্ষা দেয়ার প্রস্তাবও করা হয়েছে। খসড়ায় আরও বলা হয়েছে, দেশের পারমাণবিক ও কৌশলগত সম্পদের তত্ত্বাবধানকারী পদ ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারকে সেনাপ্রধানের সুপারিশে প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন এবং তাকে অবশ্যই সেনাবাহিনীর সদস্য হতে হবে।
দেশটির বিচার বিভাগেও বেশকয়েকটি পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। ২৭তম সংশোধনী অনুমোদিত হলে, গঠন করা হবে কেন্দ্রীয় সাংবিধানিক আদালত। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে তা হস্তান্তর করা হবে এই সাংবিধানিক আদালতে। রয়েছে উচ্চ আদালতের বিচারপ্রতি নিয়োগ প্রক্রিয়ায় সংশোধনের প্রস্তাবনাও।
এর ফলে, বিশেষ সুবিধা পাবেন দেশটির প্রধানমন্ত্রীও। দায়িত্বরত অবস্থায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা করা যাবে না। বাতিল হবে আগের মামলাও। এতদিন যে সুবিধা পেতেন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ২৭তম সংশোধনী পাস হতে পাকিস্তানের পার্লামেন্টের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)