পাইকারদের নিয়ন্ত্রণে সকাল-বিকাল বাড়ে ডিমের দাম
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ডিম ঘরের বিক্রেতা সামিউল ইসলাম বলেন, “একবার দাম বাড়লে আর কমাতে চায় না, যতক্ষণ চাহিদা থাকে। কারণ, তাদের (পাইকার) কাছে তো অর্ডার যেতেই থাকে, তারা বুঝতে পারে যে চাহিদা আছে। তাই আর দাম কমায় না। যখন বাজারে অর্ডার কমে যায় তখন তারা বুঝতে পারে এবং দাম কমিয়ে দেয়। কিন্তু, এভাবে তো আমাদের ব্যবসা চলে না। আমরা খুচরা ব্যবসায়ী, আমরা তো আর লাখ ডিম আনি না। বেশি হলে এক হাজার আনি। তারপর বিভিন্ন খরচ মিলিয়ে আমাদের লাভটা কম হয়। যখন দাম কম থাকে তখন আমাদের লাভটা একটু বেশি হয়, কারণ তখন মানুষ কিনে বেশি, তাই পুষিয়ে যায়।”
ডিমের আড়তের বিক্রেতা আনোয়ার বলেন, “ছোট ফার্মগুলোকে চাপে ফেলে বড় ফার্মগুলো ব্যবসা করে নেয়। তারা দাম বাড়িয়ে দেয় আর এটার জন্য ছোট ফার্মগুলো বন্ধ হয়ে যায়। আর তখনই বাজারে একটা সংকট তৈরি হয়, দাম বেড়ে যায়।”
এ সময় আরেক বিক্রেতা বলেন, “আমরা পাইকারদের বেশি কথা জিজ্ঞাসা করতে পারি না। জিজ্ঞাসা করলে তারা বলে, বেশি দাম লাগলে ডিম নেওয়ার দরকার নেই। তাই আমরা চুপচাপ নিয়ে এসে বিক্রি করি।”
মিরপুর ২ নম্বরের জিদান জেনারেল স্টোরে প্রতি ডজন ডিম বিক্রি করছে ১৪৮ থেকে ১৫০ টাকা করে। দাম কেন এত বাড়লো জানতে চাইলে বিক্রেতা বলেন, “আমরা তো জানি না, পাইকাররা জানে। আমরা বাজারের থেকে একটু বেশিতে বিক্রি করি এলাকায়। কারণ, আমাদের আনতে ভাড়া লাগে। না হলে তো আমাদের এলাকায় বিক্রি করে পোষাবে না।”
রাজিব পুষ্টি বিতানের মাহফুজ বলেন, “আমাদের মূল্য তালিকা দেওয়া আছে। ওই দামেই আমরা বিক্রি করছি প্রায় ৩-৪ দিন ধরে।” এ সময় তাকে আজকের বিক্রি করা রসিদ দেখালে তিনি বলেন, “আমি এটা জানি না।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র মুহররমুল হারাম মাসের চাঁদ দেখা গেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনের প্রথম ১৫ দিনে ১৬২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অ্যাক্সেস রোডের বালুর দাম নিয়ে রিট
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে যে সুবিধা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশু হত্যার ঘটনা কেন্দ্র করে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ্মা ব্যারেজের মাধ্যমে স্থায়ী পানি নিরাপত্তার অপেক্ষায় লাখো মানুষ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুনে শুনেই পবিত্র কুরআন শরীফ মুখস্থ করলেন ৮০ বছর বয়সি নিরক্ষর বৃদ্ধা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র মুহররমুল হারাম মাসের চাঁদ দেখা গেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অ্যাক্সেস রোডের বালুর দাম নিয়ে রিট
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশু হত্যার ঘটনা কেন্দ্র করে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)