পাঁচ দশকে ১২ গুণ আয় বেড়েছে পরিবারগুলোর
দেশে পাঁচ দশকে পরিবারগুলোর আয় বেড়েছে প্রায় ১২ গুণ। গত শনিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত খানা আয়-ব্যয় জরিপের চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বিবিএস মূলত ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে ১৪ হাজার ৪০০ পরিবারের ওপর জরিপ চলিয়ে এসব তথ্য-উপাত্ত দিয়েছে। দেশে প্রথম খানা আয়-ব্যয় জরিপ হয়েছিল ১৯৭৩-৭৪ সালে।
সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপ হয় ২০২২ সালে। প্রথম জরিপে দেশের খানাগুলোর মাথাপিছু গড় আয় ছিল দুই হাজার ৭০৪ টাকা। সর্বশেষ জরিপে তা ৩২ হাজার ৪২২ টাকা।
প্রতিবেদনের তথ্য বলছে, ২০১৬ সালে পরিবারগুলোর আয় ছিল ১৫ হাজার ৯৮৮ টাকা।
অর্থনীতিবিদদের মতে, দেশের মানুষের আয় বাড়ছে ঠিকই, পাশাপাশি বেড়েছে পরিবার চালানোর ব্যয়। এর পেছনে অন্যতম কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যা সাধারণ মানুষকে ভোগাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈষম্য, যা বেড়েই চলছে।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর দারিদ্র্যের হার কমিয়ে আনতে পেরেছে অনেকাংশে। এটি আমাদের বড় সফলতা। কিন্তু এখনো যে তিন কোটি ৩৩ লাখ মানুষ দরিদ্র রয়ে গেছে, সেটি সংখ্যার দিক থেকে বেশি। তবে এই সময় দেশে বৈষম্য বেড়েছে। এর পেছনে অন্যতম প্রধান কারণ শিক্ষা ও স্বাস্থ্যের বৈষম্য। যারা আগে শিক্ষার বেশি সুযোগ পেয়েছে, তারাই পরবর্তী সময়ে এগিয়ে গেছে। সুতরাং সরকারকে এখন বৈষম্য কমানোর দিকে মনোযোগী হতে হবে।
দেশের মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ দরিদ্র। এর মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস বরিশাল বিভাগে। সবচেয়ে কম দরিদ্র মানুষ বাস করে খুলনা বিভাগে। দারিদ্র্যসীমার নিচে বসবাসের হারেও ভালো অবস্থানে রয়েছে বিভাগটি। অন্যদিকে দেশে ধারাবাহিকভাবে দরিদ্র মানুষের হার কমলেও বাড়ছে ঢাকা ও সিলেট বিভাগে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।