সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে ব্যবহৃত দুই’খানা শব্দ মুবারক
পবিত্র “নূরুন নিয়ামত” ও “নূরুত ত্বীব” মুবারকদ্বয় উনাদের ব্যাপকতা ও বিশালতা
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
নূরুন নিয়ামত মুবারক:
সাধারণ মানুষের ক্ষেত্রে যা দাড়ি নামে অভিহিত হয়; নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে তা ‘নূরুন নিয়ামত মুবারক’ নামে সম্বোধন করতে হবে। কেননা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এই বিশেষ নূর মুবারক যুগে যুগে যে বা যারাই সংরক্ষণ করেছেন এবং করছেন, উনারা বেহিসাব নিয়ামত মুবারক লাভ করেছেন। আর এ নূর মুবারক সম্পর্কে কিতাবাদীসমূহে অনেক ঘটনা বর্ণিত রয়েছে।
নূরুত ত্বীব মুবারক:
ত্বীব (طيب) আরবী শব্দ। শাব্দিক অর্থ সুগন্ধি। যে নূর মুবারক দুনিয়ার সমস্ত সুগন্ধিকে বিলীন করে দিয়ে সর্বাধিক বেমেছাল সুগন্ধি মুবারক প্রকাশ করেন, উনাকে নূরুত ত্বীব মুবারক হিসেবে অভিহিত করা হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে যা ঘাম নামে অভিহিত হয়, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে তা ‘নূরুত ত্বীব মুবারক’ নামে সম্বোধন করতে হবে। কেননা পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عن أنس بن مالك رَضِىَ الله تَعَالى عَنْهُ قال دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ عِنْدَنَا فَعَرِقَ وَجَاءَتْ أُمِّي بِقَارُورَةٍ فَجَعَلَتْ تَسْلُتُ الْعَرَقَ فِيهَا فَاسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "يَا أُمَّ سُلَيْمٍ مَا هَذَا الَّذِي تَصْنَعِينَ". قَالَتْ هَذَا عَرَقُكَ نَجْعَلُهُ فِي طِيبِنَا وَهُوَ مِنْ أَطْيَبِ الطِّيبِ.
অর্থ: হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একদা দয়া করে ও ইহসান করে আমাদের বাড়ীতে তাশরীফ মুবারক রাখলেন এবং বিশ্রাম মুবারক নিলেন। তখন উনার পূতপবিত্র জিসিম মুবারক হতে বিশেষ নূর মুবারক (যাকে মানুষ ঘাম বলে থাকে) প্রকাশিত হলেন। তখন আমার মাতা একখানা শিশি নিলেন এবং তাতে প্রকাশিত বিশেষ নূর মুবারক সংরক্ষণ করতে লাগলেন। এমন সময় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার চক্ষু মুবারক খুললেন এবং ইরশাদ মুবারক করলেন, হে উম্মু সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা! আপনি এটা কি করছেন? তিনি বললেন, এ আপনার পূতপবিত্র জিসম মুবারক হতে প্রকাশিত বিশেষ নূর মুবারক (যাকে মানুষ ঘাম বলে থাকে)। যা বরকতময় সুগন্ধি মুবারক হিসেবে আমাদের সুগন্ধির সাথে মিশ্রিত করে ব্যবহার করবো। কেননা এ সুগন্ধি মুবারক সমস্ত সুগন্ধি হতেও অধিক সুঘ্রাণময়। (মুসলিম শরীফ)
অন্য হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
عن حَضْرَتْ أبي هريرة رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ أن رجلاً أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني زوجت ابنتي وإني أحب أن تعينني بشيء فقال ما عندي من شيء ولكن إذا كان غد فتعال فجئ بقارورة واسعة الرأس وعود شجرة، وآية بيني وبينك أني أجيف ناحية الباب. فأتاه بقارورة واسعة الرأس وعود شجرة فجعل يسلت العرق من ذراعيه حتى امتلأت فقال خذ ومر ابنتك إذا أرادت أن تطيب أن تغمس هذا العود في القارورة وتطيب به". قال: فكانت إذا تطيبت شم أهل المدينة رائحة الطيب فسموا ببيت المطيبين.
অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে এক ব্যক্তি এসে আরয করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আমার কন্যা সন্তানকে বিয়ে দিবো, আমার প্রবল ইচ্ছা যে, আপনি আমাকে (সুগন্ধি জাতীয় কোন কিছু দান করে) সাহায্য করেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সুগন্ধি জাতীয় কোন কিছু এই মুহূর্তে আপনাদেরকে দেয়ার মত নেই। আগামীকাল যখন আমি হুজরা শরীফ উনার দরজা মুবারকে আওয়াজ করবো, আপনি একটি শিশি বোতল এবং একটি কাঠি নিয়ে আসবেন। অতঃপর সেই ব্যক্তি কাঠিসহ একটি শিশি বোতল নিয়ে আসলেন এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বাহু মুবারক হতে বিশেষ নূর মুবারক নিলেন, যাকে সাধারণ মানুষের ক্ষেত্রে ঘাম বলা হয়, তা দ্বারা শিশিখানা পূর্ণ করলেন। তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আপনি এই শিশিখানা নিয়ে যান এবং আপনার কন্যাকে বলুন যে, যখন সে সুগন্ধি ব্যবহারের ইচ্ছা করবে, তখন যেন সে এই শিশি হতে সুগন্ধি মুবারক ব্যবহার করে। রাবী বলেন, সেই শিশি মুবারকে অবস্থিত বিশেষ নূর মুবারক সুগন্ধি মুবারক হিসেবে সে মেয়ে যখন ব্যবহার করেন, তখন পুরো মদীনা শরীফ সুগন্ধিময় হয়ে যায়। সেই বাড়ীকে বাইতুল মুতীয়্যীন বা সুগন্ধ সম্বলিত বাড়ী নামে নামকরণ করা হয়। (মাজমাউয যাওয়ায়িদ)
অতএব, সাধারণত মানুষ যাকে ঘাম হিসেবে সম্বোধন করে থাকে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে তা নূরুত ত্বীব মুবারক নামে সম্বোধন করতে হবে।
-আহমদ নুছাইর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৫১)
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৩৭
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৩৬
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৩৫
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৫)
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৩৪
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৩৩
১০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












