পবিত্র ২৭শে রজবুল হারাম শরীফ মুবারক হো! ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’-এ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
وَاللهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَّشَاءُ وَاللهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি যাঁকে ইচ্ছা উনার সম্মানিত রহমত মুবারক দ্বারা খাছ করে নেন। আর মহান আল্লাহ পাক তিনি মহান ফযল বা অনুগ্রহ মুবারক উনার মালিক। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ : পবিত্র আয়াত শরীফ ১০৫)
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি এই পবিত্র আয়াত শরীফ উনার হাক্বীক্বী মিছদাক্ব। সুবহানাল্লাহ!
এমন কিছু বিষয় রয়েছে যা কেউ ইচ্ছা করলেই পালন করতে পারে না। যা স্বয়ং মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা নিয়ন্ত্রণ মুবারক করে থাকেন। উনারা যাঁকে চান তাকেই ঐ বিষয়ের জন্য মনোনীত করে থাকেন। সুবহানাল্লাহ!
এমন একটি বিষয়ই হচ্ছেন পবিত্র লাইলাতুর রগাইব শরীফ।
মুত্বহহার, মুত্বহহির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি উনার সম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম উনার সম্মানিত খিদমত মুবারকে তাশরীফ মুবারক নিয়েছিলেন পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার ২৬ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ পবিত্র মি’রাজ শরীফ উনার রাত্রি মুবারকে। সুবহানাল্লাহ!
পবিত্র রজবুল হারাম শরীফ মাসে রগাইব শরীফ সংঘটিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক উনার অর্ন্তভূক্ত। সুবহানাল্লাহ!
কেননা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার প্রথম লাইলাতুল জুমু‘আহ শরীফে (জুমু‘আর রাতে) অর্থাৎ ইয়াওমুল খমীস বা বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে উনার সম্মানিত আম্মাজান আলাইহাস সালাম উনার পবিত্র খিদমত মুবারকে তাশরীফ মুবারক নিয়েছিলেন। সুবহানাল্লাহ!
প্রসঙ্গত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুশ শুহূর মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন (জমীনে তাশরীফ মুবারক নিয়েছেন)। সুবহানাল্লাহ!
একইভাবে রঊফুর রহীম, রহমাতুল্লিল আলামীন, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনিও এই মহাসম্মানিত ও মহাপবিত্র মাস মুবারক উনার একই তারিখ মুবারকে অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফে মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে যে মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার গভীর থেকে গভীরতম নিসবত মুবারক। এবং তিনি যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একক, হাক্বীক্বী ক্বায়িম মাক্বাম হিসেবেই সৃষ্টি মুবারক হয়েছেন, জমীনে তাশরীফ মুবারক নিয়েছেন এখান থেকে সে বিষয়টাই দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ!
তাহলে মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক কত বেমেছাল সেটা বলার অপেক্ষাই রাখেনা। সুবহানাল্লাহ!
কাজেই সকলের দায়িত্ব-কর্তব্য হচ্ছে- এই সম্মানিত দিবস মুবারক উনাকে যথাযথভাবে তা’যীম-তাকরীম মুবারক উনাদের সাথে পালন করা এবং সর্বোচ্চ ফালইয়াফরাহূ বা খুশি মুবারক প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












