পবিত্র হাজরে আসওয়াদ ও মাক্বামে ইবরাহীম শরীফের পাশাপাশি যমযম কূপের পানিও অত্যন্ত বরকতময়
পবিত্র কা’বা শরীফের ঘর মুবারকের দেয়াল থেকে ৩২ গজ দূরত্বে অবস্থিত একটি গভীর কূপকে যমযম কূপ বলা হয়। হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন মহান আল্লাহ পাক উনার আদেশে হযরত হাজেরা আলাইহাস সালাম উনাকে ও হযরত ইসমাঈল যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে পবিত্র মক্কা শরীফে রেখে যান, তখন পানির ঘাটতির কারণে যমযম কূপ দেখা যায়। হযরত হাজেরা আলাইহাস সালাম তিনি উনার সম্মানিত আওলাদ উনার জন্য পানি সংগ্রহের চিন্তায় অস্থির হয়ে উঠেন। তখন তিনি পানি সংগ্রহের জন্য ছাফা ও মারওয়া পাহাড়ে ছুটাছুটি করতে থাকেন। হঠাৎ তিনি আওয়াজ শুনতে পেলেন, “থামুন” এবং তাকিয়ে সম্মুখে হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে যমযম কূপের স্থানে দন্ডায়মান অবস্থায় দেখতে পেলেন। হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি নিজ পায়ের গোড়ালী দ্বারা যমযম কূপে আঘাত করলে তা থেকে প্রস্রবণের ন্যায় পানি প্রবাহিত হতে থাকে। হযরত হাজেরা আলাইহাস সালাম এবং হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনারা উক্ত পানি পান করলেন। মহান আল্লাহ পাক উনার বিভিন্ন কুদরতের মধ্যে একটি হলো- যমযম কূপ ও তার পানি। পবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা এই পানির একাধারে পানীয় ও আহার্য, এ দু’টি গুণের উল্লেখ পাওয়া যায়।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي ذَرٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَا زَمْزَمَ فَقَالَ إِنَّهَا مُبَارَكَةٌ إِنَّهَا طَعَامُ طُعْمٍ وَشِفَاءُ سُقْمٍ.
অর্থ: “হযরত আবূ যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই যমযমের পানি বরকতপূর্ণ। তা তৃপ্তিকর খাদ্য এবং রোগ নিরাময়ের ঔষধ। ” (মু’জামুছ ছগীর লিত ত্ববারানী ১ম খ- ১৮৬ পৃষ্ঠা: পবিত্র হাদীছ শরীফ নং ২৯৫)
বলা হয়, সমগ্র পৃথিবীতে যদি কোন প্রকার খাদ্যদ্রব্যের সংস্থান না থাকে, তাহলে একমাত্র যমযম কূপের পানি দ্বারাই সমগ্র পৃথিবীবাসীর ক্বিয়ামত পর্যন্ত আহার্য ও পানীয়ের সংস্থান করা যাবে। এই বরকতময় পানি দাঁড়িয়ে পান করা সুন্নত মুবারক।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنِ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ مِنْ زَمْزَمَ وَهُوَ قَائِمٌ.
অর্থ: হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দাঁড়ানো অবস্থায় যমযমের পানি পান করতেন। (মুসলিম শরীফ)
মহান আল্লাহ পাক তিনি সকলকে যথাযথভাবে পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফ এবং সংশ্লিষ্ট বরকতময় নিদর্শন মুবারকসমূহের যথাযথ তা’যীম-তাকরীম করার তাওফিক দান করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।