সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতরোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষমিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞাতাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে রয়েছে অশেষ ফায়দা ও ফযীলত। যে যত বেশি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক বা রেযামন্দী মুবারক হাছিল করতে পারবে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই কুল-কায়িনাতের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রতি আরবী মাসের মহাপবিত্র ১২ই শরীফ উনাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হিসেবে উদযাপন করা। সুবহানাল্লাহ!ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান
সুন্নত মুবারক তা’লীম

পবিত্র শবে বরাত শরীফ পালন করার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, রাত ১:৪৫
পবিত্র শবে বরাত শরীফ পালন করার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ

সম্মানিত শা’বান শরীফ মাস উনার ১৪ তারিখ দিবাগত রাতটি হচ্ছেন সম্মানিত শবে বরাত উনার রাত। সম্মানিত শবে বরাত উনার ফযীলত সম্পর্কে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اِنَّا أَنْزَلْنَاهُ فِىْ لَيْلَةٍ مُبَارَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ (٣) فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍ (٤) اَمْرًا مِنْ عِنْدِنَا اِنَّا كُنَّا مُرْسِلِيْنَ (٥)
অর্থ: নিশ্চয়ই আমি বরকতময় রজনীতে (পবিত্র শবে বরাতে) পবিত্র কুরআন শরীফ নাযিল করেছি অর্থাৎ নাযিল করার সিদ্ধান্ত নিয়েছি। নিশ্চয়ই আমিই সতর্ককারী। উক্ত রাত্রিতে আমার পক্ষ হতে সমস্ত প্রজ্ঞাময় কাজগুলো ফায়ছালা করা হয়। নিশ্চয়ই আমিই প্রেরণকারী। (সম্মানিত ও পবিত্র সূরা দুখান শরীফ, সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৩,৪,৫)

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اِنَّ الدُّعَاءَ يُسْتَجَابُ فِىْ خَمْسِ لَيَالٍ اَوَّلُ لَيْلَةٍ مِّنْ رَجَبَ وَلَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ وَلَيْلَةُ الْقَدْرِ الْمُبَارَكَةِ وَلَيْلَتَا الْعِيْدَيْنِ.
অর্থ: নিশ্চয়ই পাঁচ রাত্রিতে দু‘আ নিশ্চিতভাবে কবুল হয়ে থাকে (১) পবিত্র রজবুল হারাম শরীফ মাসের প্রথম রাতে (২) পবিত্র শবে বরাতের রাতে (৩) পবিত্র শবে ক্বদরের রাতে (৪) পবিত্র ঈদুল ফিতরের রাতে (৫) পবিত্র ঈদুল আযহার রাতে।
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও বর্ণিত রয়েছে, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররমাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যখন পবিত্র শা’বান শরীফ মাসের ১৫ তারিখ রাত্রি অর্থাৎ পবিত্র বরাতের রাত্রি উপস্থিত হবে তখন তোমরা উক্ত রাত্রিতে সজাগ থেকে ইবাদত-বন্দেগী করবে এবং দিনে রোযা রাখবে। কেননা নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি উক্ত রাত্রিতে পৃথিবীর আকাশে অবতরণ করেন অর্থাৎ রহমতে খাছ নাযিল করেন। অতঃপর ঘোষণা করেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি তাকে ক্ষমা করে দিবো। কোনো রিযিক প্রার্থনাকারী আছো কি ? আমি তাকে রিযিক দান করবো। কোন মুছিবতগ্রস্ত ব্যক্তি আছো কি? আমি তার মুছিবত দূর করে দিবো। এভাবে ফজর পর্যন্ত ঘোষণা করতে থাকেন। (ইবনে মাজাহ শরীফ)
দেখা যাচ্ছে, এই সম্মানিত রাতটি অত্যন্ত বরকতপূর্ণ। সুতরাং সম্মানিত শবে বরাত উনার রাতে ইবাদত-বন্দেগী এমনভাবে করা উচিত যেভাবে ইবাদত-বন্দেগী করলে মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সন্তুষ্ট হবেন।
পবিত্র লাইলাতুল বরাত শরীফ হচ্ছে মুক্তি বা ভাগ্য অথবা নাজাতের রাত। অর্থাৎ পবিত্র বরাত শরীফ উনার রাতে ইবাদত-বন্দেগী করে ও দিনে রোযা রাখার মূল উদ্দেশ্যই হচ্ছে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক অর্জন করা।

পবিত্র লাইলাতুল বরাত শরীফ পালন করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক নিম্নে উল্লেখ করা হলো-
পবিত্র ইশা উনার ফরয ও সুন্নত নামায আদায়ের পর পবিত্র মীলাদ শরীফ পাঠ করতঃ সংক্ষিপ্ত নছীহত করে ছওয়াব রেসানী করতঃ ইমাম ছহিব সমবেত মুছল্লীবৃন্দকে নিয়ে দু‘আ করবেন। এতে যার যার নেক আরজু রয়েছে তা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত উছীলা মুবারকে খ্বালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার নিকট অত্যন্ত আযীযী-ইনকিছারীর সাথে মুনাজাত করবে। অতঃপর দু‘আ শেষে ইমাম ছাহিব মুছল্লীদেরকে পর্যায়ক্রমে যেসব ইবাদত বান্দিগী করতে হবে তা অবহিত করবেন। তা হলো-
পবিত্র বরাত শরীফ উনার নামায পড়বে
ছলাতুল বরাতের নিয়তে দুই দুই রাক‘আত করে ৪, ৬, ৮, ১০, ১২ রাক‘আত সুন্নত নামায পড়বে।
পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার সাথে যেকোনো পবিত্র সূরা শরীফ মিলালেই চলবে।
পবিত্র লাইলাতুল বরাত শরীফের নামায উনার নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَىْ صَلٰوةِ الْبَرَائَةِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالٰى مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ اَكْبَرُ.
অতঃপর ছলাতুত তাসবীহ নামায পড়বে
ছলাতুত তাসবীহ উনার নামায পড়বে। যার দ্বারা যিন্দেগীর সমস্ত গুণাহখতা ক্ষমা হয়।
নিয়ত -
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلّٰهِ تَعَالٰى اَرْبَعَ رَكَعَاتِ صَلٰوةِ التَّسْبِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالٰى مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ اَكْبَرُ.
অতঃপর ৪, ৬ বা ৮ রাকায়াত তাহাজ্জুদ নামায আদায় করা অতঃপর বিতির নামায আদায়ের পর বসে দুই রাকায়াত হালকী নফল নামায আদায় করা। যার দ্বারা মহান আল্লাহ পাক উনার নৈকট্য মুবারক হাছিল হয়।

অতঃপর যিকির-আযকার করবে
যিকির-আযকার করবে, যার দ্বারা ক্বলব বা অন্তর ইছলাহ হয়।

অতঃপর মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে
কিছুক্ষণ মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে, যার মাধ্যমে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক অর্জিত হয়। কেননা নফল ইবাদতের মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ!

অতঃপর কবর যিয়ারত করবে
সম্ভব হলে কবরস্থান যিয়ারত করবে, যার দ্বারা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক আদায় হয়।

অতঃপর দান-ছদক্বা করবে
গরীব-মিসকীনকে দান-ছদক্বা করবে ও লোকজনদের খাদ্য খাওয়াবে, যার দ্বারা “হাবীবুল্লাহ” হওয়া যায়। সুবহানাল্লাহ!

অতঃপর পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ করবে
পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ করবে, যার দ্বারা মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক অর্জিত হয়।
অতঃপর ছওয়াব রেসানী করে খালিছ তওবা করে আখিরী মুনাজাত করবে। আখিরী মুনাজাত অবশ্যই ছুবহে ছাদিক্বের পূর্বে করতে হবে। কারণ ছুবহে ছাদিক্বের পর বরাত উনার রাত থাকে না। আখিরী মুনাজাত ছুবহে ছাদিক্বের এতটুকু পূর্বে শেষ করতে হবে, যাতে করে পরের দিন রোযা রাখার জন্য সাহরী খাওয়া শেষ করতে পারে।
উল্লেখ্য, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক তত্ত্বাবধানে পবিত্র রাজারবাগ দরবার শরীফে খাছ সুন্নতী তারতীব মুবারকে পবিত্র শবে বরাত পালন করা হয়ে থাকে।
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি এমনভাবে পবিত্র শবে বরাত উনার ইবাদত-বন্দেগী ধারাবাহিকভাবে সাজিয়েছেন যে, এক মুহূর্তের জন্যেও গাফেল থাকার সুযোগ নেই।
সেজন্য সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হলো পবিত্র রাজারবাগ শরীফে উপস্থিত হয়ে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক তত্ত্বাবধানে পবিত্র শবে বরাত পালন করা। মহান আল্লাহ পাক তিনি সকলকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!

-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক ১ মিনিট আগে হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক ২ দিন আগে মাথায় চুল রাখার খাছ সুন্নতী তারতীব মুবারক মাথায় চুল রাখার খাছ সুন্নতী তারতীব মুবারক ২ দিন আগে চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২) চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২) ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৭) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৭) ৩ দিন আগে চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১) চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১) ৫ দিন আগে পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ১৬ নভেম্বর, ২০২৬ কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১৫ নভেম্বর, ২০২৬ একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ১২ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ১২ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ১১ নভেম্বর, ২০২৬ যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ১০ নভেম্বর, ২০২৬