পবিত্র যিলক্বদ মাসের চাঁদ তালাশ বিষয়ে আজ ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
আজ ইয়াওমুস সাবত (শনিবার) ২৯শে শাওয়াল শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র যিলক্বদ শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে। আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল আহাদ (রোববার) ১৯ হাদী আশার ১৩৯৩ শামসী (১৯ এপ্রিল ২০২৬ খৃঃ) হবে পবিত্র যিলক্বদ মাসের ১লা তারিখ।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, তবে পবিত্র শাওয়াল শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ২০ হাদী আশার ১৩৯৩ শামসী (২০ এপ্রিল ২০২৬ খৃঃ) হবে পবিত্র যিলক্বদ মাসের ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৭ হিজরী সনের পবিত্র যিলক্বদ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ দিবাগত সন্ধ্যায় আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার এক আলোচনা মজলিস পবিত্র রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যাঁরা চাঁদ দেখতে পাবেন, উনাদেরকে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার উল্লিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-১১৬৯৩৩, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩।
বাংলাদেশের জন্য ১৪৪৭ হিজরী সনের পবিত্র যিলক্বদ মাস উনার চাঁদের প্রতিবেদন:
বাংলাদেশে পবিত্র যিলক্বদ শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে- আজ ২৯শে শাওয়াল শরীফ ১৪৪৭ হিজরী, ১৮ হাদী আশার ১৩৯৩ শামসী, ১৮ই এপ্রিল ২০২৬ খৃঃ, ইয়াওমুস সাবত (শনিবার) দিবাগত সন্ধ্যায়। আজ চাঁদ দিগন্তরেখার ১২ ডিগ্রী ৩২ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ২২ ঘণ্টা ৪৯ মিনিট। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ২১ মিনিটে এবং চন্দ্রাস্ত ৭টা ২৫ মিনিটে অর্থাৎ ০১ ঘন্টা ০৪ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে। আজ চাঁদ অবস্থান করবে ২৮৬ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থানও থাকবে ২৮২ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১৩ ডিগ্রী ৫৪ আর্ক মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের মাত্র ০১.৪৭% আলোকিত থাকবে। আজ আকাশ পরিস্কার থাকলে বাংলাদেশের আকাশে পবিত্র যিলক্বদ শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারপোলের সহায়তায় সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালো জামাত নেতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করলো মা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র -কৃষিমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষকদের পে-স্কেল আলাদা হওয়া উচিত -শিক্ষামন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে -অর্থমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












