রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পবিত্র মি’রাজ শরীফ উনার তারিখ নিয়ে বিভ্রান্তি নিরসন (২) (একটি দলীলভিত্তিক পর্যালোচনা)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, সকাল ৬:০৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:১২
পবিত্র মি’রাজ শরীফ উনার তারিখ নিয়ে বিভ্রান্তি নিরসন (২) (একটি দলীলভিত্তিক পর্যালোচনা)

৮. ফিক্বহে হানাফীর সুপ্রসিদ্ধ কিতাব ‘রদ্দুল মুহতার’ উনার কিতাবুছ ছলাত অধ্যায়ে উল্লেখ রয়েছে-
وَجَزَمَ الْحَافِظُ عَبْدُ الْغَنِيِّ الْمَقْدِسِيَّ رحمة الله عليه فِي سِيرَتِهِ بِأَنَّهُ لَيْلَةَ السَّابِعِ وَالْعِشْرِينَ مِنْ رَجَب وَعَلَيْهِ عَمَلُ أَهْلِ الْأَمْصَارِ
অর্থ: হযরত ইমাম হাফিয আব্দুল গণী মাক্বদিসী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সীরাতগ্রন্থে চূড়ান্ত মতামত প্রকাশ করেছেন যে, পবিত্র মি’রাজ শরীফ সংঘটিত হয়েছে পবিত্র রজবুল হারাম শরীফ মাসের ২৭ তারিখ এবং এর উপরই সমস্ত শহর, দেশবাসী উনাদের আমল প্রতিষ্ঠিত রয়েছে। (আদ দুররুল মুখতার ১/৩৫২, রদ্দুল মুহতার ৩/৮৬)
৯. বুখারী শরীফের অন্যতম শরাহগ্রন্থ ‘আল কাওছারুল জারী’ উনার মধ্যে উল্লেখ রয়েছে-
فإن الإسراء كان بعد النبوة بعشر سنين وثلاثة أشهر ليلة سبع وعشرين من رجب
অর্থ: নিশ্চয়ই পবিত্র ইসরা অর্থাৎ মি’রাজ শরীফ সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের দশ বছর তিন মাস পরে সম্মানিত রজবুল হারাম শরীফ মাসের ২৭ তারিখে সংঘটিত হয়েছেন। (আল কাওছারুল জারী ২/২৭)
১০. হযরত মুহম্মদ ইবনে ইসমাঈল ইবনে ছলাহ ইবনে মুহম্মদ আল হাসানী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ১১৮২ হিজরী) তিনি বলেন-
ثم رأيت بعد هذا أنه جزم النووي أن المعراج به- صلى الله عليه وسلم- كان ليلة سبع وعشرين من رجب، قال: هذا في السير من الروضة
অর্থ: অতঃপর আমি লক্ষ্য করলাম যে, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি নিশ্চিত করেছেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত মি’রাজ শরীফ সংঘটিত হয়েছিলো পবিত্র রজবুল হারাম শরীফ মাসের সাতাশতম রাতে। এটা তিনি উনার ‘রওদ্বাতুত ত্বালিবীন’ নামক সীরাত গ্রন্থে বর্ণনা করেছেন। (আত তানভীর শরহুল জামিয়িছ ছগীর ৯/ ৫৪৮)
১১. কিতাবে আরো বর্ণিত রয়েছে-
ولقد وقع الإسراء والمعراج في السنة الثانية عشرة من البعثة النبوية، وفي الليلة السابعة والعشرين من شهر رجب كما هو المشهور
অর্থ: আর পবিত্র ইসরা ও মিরাজ শরীফ সংঘটিত হয়েছিলো সম্মানিত নুবুওওয়ত মুবারক প্রকাশের দ্বাদশ বছরে এবং পবিত্র রজবুল হারাম শরীফ মাসের সাতাশতম রাত্রিতে। আর এটিই সুপ্রসিদ্ধ অভিমত। (আল ক্বওলুল মুবীন ফী সীরাতে সায়্যিদিল মুরসালীন ১৫৩ পৃষ্ঠা)
উপরোক্ত আলোচনা থেকে সুস্পষ্টই প্রমাণিত পবিত্র মি’রাজ শরীফ ২৭ রজবুল হারাম শরীফে সংঘটিত হয়েছেন। সুবহানাল্লাহ!
এবার একটু উছূলি আলোচনা করা যাক। উপরের দলীলসমূহে কিছু বাক্য উল্লেখ করা হয়েছে। যেমন:
* وعليه عمل الناس -এই মতের উপরই সমস্ত মুসলমান অর্থাৎ আলিম-উলামা উনাদের আমল প্রতিষ্ঠিত রয়েছে।
* وَعَلَيْهِ عَمَلُ أَهْلِ الْأَمْصَارِ -এই মতের উপরই সমস্ত শহর, দেশবাসী উনাদের আমল প্রতিষ্ঠিত রয়েছে।
* كما هو المشهور -এটাই প্রসিদ্ধ অভিমত।
* وهو الأقوى এটাই সবচেয়ে শক্তিশালী অভিমত।
এই ধরনের আরো অনেক শব্দ ও বাক্য রয়েছে, যা হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা কোনো বিষয়ে যখন একাধিক মত থাকে তখন সেখান থেকে অধিক বিশুদ্ধ মত বুঝানোর জন্য ব্যবহার করে থাকেন। আর পবিত্র মি’রাজ শরীফ উনার তারিখ বর্ণনার ক্ষেত্রে অনেকে অনেক অভিমত প্রকাশ করেছেন। তবে চূড়ান্ত অভিমত হিসেবে একাধিক ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা পবিত্র ২৭শে রজবুল হারাম শরীফ উনার পক্ষে অভিমত দিয়ে উপরোক্ত বাক্যসমূহ ব্যবহার করেছেন।
কিন্তু অপরপক্ষে যারা বলে পবিত্র মি’রাজ শরীফ উনার তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে, তারা কি তারজীহপ্রাপ্ত অন্য কোনো তারিখের পক্ষে দলীল পেশ করতে পারবে? কখনোই পারবে না। শুধু ফিতনা ছড়াতে পারবে। এটাই তাদের কাজ।
তাছাড়া হযরত যারক্বানী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র মি’রাজ শরীফ উনার তারিখ বর্ণনার পরে একটা উছূল বর্ণনা করেছেন যে-
فإن المسألة إذا كان فيها خلاف للسلف ولم يقم دليل على الترجيح واقترن العمل بأحد القولين أو الاقوال، وتلقى بالقبول فإن ذلك مما يغلب على الظن كونه راجحا
অর্থ: কেননা (নিয়ম হচ্ছে,) কোনো বিষয়ে যদি সালফে ছালেহীন অর্থাৎ পূর্ববর্তীতের মধ্যে মতভেদ থাকে এবং কোনো মতকে প্রাধান্য দেয়ার জন্য স্পষ্ট দলিল না পাওয়া যায়, এমতাবস্থায় যদি ঐ মতগুলোর কোনো একটির উপর মানুষের আমল চলতে থাকে এবং তা সাধারণভাবে গ্রহণযোগ্যতা লাভ করে, তাহলে এতে প্রবল ধারণা সৃষ্টি হয় যে সেটিই অধিক প্রাধান্যপ্রাপ্ত (শক্তিশালী) মত। (শরহুয যারক্বানী আলাল মাওয়াহিব ২/৭১)
উনার এই উছূল দ্বারাও পবিত্র শবে মি’রাজ শরীফ সংঘটিত হওয়ার বিষয়টি ২৭শে রজবুল হারাম শরীফই প্রমাণিত হয়। কেননা পবিত্র ২৭শে রজবুল হারাম শরীফের উপরই যুগ যুগ ধরে সমস্ত মুসলিম উম্মাহর আমল চলে আসছে এবং এটাই মুসলমানগণ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ!
কাজেই যারা বলে পবিত্র মি’রাজ শরীফ ২৭শে রজবুল হারাম শরীফে সংঘটিত হয়েছেন এটা প্রমাণিত না। তারা মূলত চরম জাহিল ও মিথ্যাবাদী হওয়ার কারণেই এমনটা বলে থাকে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে দূরে সরিয়ে রাখা, উনার আলোচনা না হওয়া। নাঊযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি সমস্ত মুসলমানদেরকে এদের ধোঁকা থেকে হিফাযত করুন এবং পবিত্র মি’রাজ শরীফ উনাকে সম্মান, তা’যীম-তাকরীম করার মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিসবত, কুরবত, মুহব্বত মুবারক হাছিল করার তাওফীক্ব দান করুন। আমীন! (সমাপ্ত)

-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ ‘আশার আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ ‘আশার আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার বেমেছাল তাক্বওয়া মুবারক সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার বেমেছাল তাক্বওয়া মুবারক ৬ দিন আগে আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ ৬ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আযীমুশ শান নিসবতে আযীমাহ্ শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ প্রত্যাবর্তন এবং মহাসম্মানিত ও মহাপবিত্র আযীমুশ শান নিসবতে আযীম শরীফ উনার প… ৩ নভেম্বর, ২০২৬ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ: খাইরু ওয়া আফদ্বালু বানাতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মু… ৩ নভেম্বর, ২০২৬ এক নযরে রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচিতি মুবারক সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি ছিলেন সেই সুমহান ব্যক্তিত্বা মুবারক যিনি… ২ নভেম্বর, ২০২৬ আজ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধ ভাই সাইয়্যিদুনা হযরত মাসরূহ্ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস মুবারক আজ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধ ভাই সাইয়্যিদুনা হযরত মাসরূহ্ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস মুবারক ১০ অক্টোবর, ২০২৬ আজ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আত তাসি‘আহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আযীমুশ শান নিসবতে আযীম শরীফ দিবস মুবারক আজ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আত তাসি‘আহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আযীমুশ শান নিসবতে আযীম শরীফ দিবস মুবারক ৫ অক্টোবর, ২০২৬ ছাহিবু সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নিয়ামত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪৫ হিজরী শরীফ উনার ১৯শে রবীউছ ছানী শরীফ লাইলাতুস সাবত শরীফ (শনিবার রাতে) ইশরাদ মুবারক করেন, “যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ছাহিবু সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নিয়ামত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪৫ হিজরী শরীফ উনার ১৯শে রবীউছ ছানী শরীফ লাইলাতুস সাবত শরীফ (শনিবার রাতে) ইশরাদ মুবারক করেন, “যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ১ অক্টোবর, ২০২৬ সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আস সাবি‘আহ্ আত্বওয়ালু ইয়াদান আলাইহাস সালাম মহাসম্মানিত মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আস সাবি‘আহ্ আত্বওয়ালু ইয়াদান আলাইহাস সালাম মহাসম্মানিত মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ ১ অক্টোবর, ২০২৬ এক নযরে উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচিতি মুবারক: এক নযরে উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচিতি মুবারক: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ মহা খুশীর জোওয়ার! আনন্দ অপার!! শুকরিয়া বেশুমার!!! মহা খুশীর জোওয়ার! আনন্দ অপার!! শুকরিয়া বেশুমার!!! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুত… ২৮ সেপ্টেম্বর, ২০২৬