পবিত্র মি’রাজ শরীফ উনার ঘটনার প্রেক্ষিতেই মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার ‘ছিদ্দীক্ব’ লক্বব মুবারক প্রকাশ পায়
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুষ্ঠানিক পবিত্র নুবুওওয়াত প্রকাশের এগারতম বৎসরে ২৭শে পবিত্র রজবুল হারাম ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ বা সোমবার রাত্রিতে পবিত্র মি’রাজ শরীফ হওয়ার পর তিনি সকালবেলা পবিত্র মি’রাজ শরীফ উনার ঘটনা বর্ণনা করছিলেন। যারা মুসলমানারা বিশ্বাস করলেন। যারা মুনাফিক তারা চু-চেরা শুরু করে দিলো। যারা কাফির তারা অস্বীকার করলো ও অসম্ভব মনে করলো।
এ সংবাদ তখনো সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার নিকট পৌঁছেনি। এক কাফির গিয়ে উনাকে বললো, হে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম! আপনি এবং আপনারা যাকে নবী মনে করেন, রসূল মনে করেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন মনে করেন, তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন- তিনি নাকি এক রাতে পবিত্র মি’রাজ শরীফ করেছেন, মহান আল্লাহ পাক উনার সাক্ষাৎ মুবারক করেছেন, আরশ, কুরসী, লওহো, কলম, বেহেশত, দোযখ, বায়তুল মুক্বাদ্দাস শরীফ সব ঘুরে এসেছেন। আপনি কি এটা বিশ্বাস করেন?
সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, হে ব্যক্তি! তুমি কি তোমার নিজের কানে শুনেছো?
সে ব্যক্তি বললো, হ্যাঁ; আমি আমার নিজের কানে শুনেছি।
তখন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, যদি মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তা বলে থাকেন তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি। কারণ উনার যারা খাদিম, হযরত জিবরীল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালামসহ অন্যান্য হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা চোখের পলকে আসমানে যান এবং আসেন। এটা যদি উনাদের পক্ষে সম্ভব হতে পারে তাহলে যিনি হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরসহ সমস্ত জিন-ইনসান, সমস্ত সৃষ্টির নবী ও রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষে কেনো সবকিছু দেখে ঘুরে আসা সম্ভব হবে না? অবশ্যই সম্ভব হবে। আমি একবার নয়, দু’বার নয়, শত-সহস্রবার তা বিশ্বাস করি। এটা তিনি বলে রওয়ানা হয়ে গেলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফ উনার দিকে।
এদিকে মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে পাঠালেন, আপনি এখনি আমার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে গিয়ে বলুন যে, আমি স্বয়ং মহান আল্লাহ পাক আজ থেকে হযরত আবু বকর আলাইহিস সালাম উনাকে ‘ছিদ্দীক্ব’ (পরম সত্যবাদী) লক্বব বা উপাধি মুবারক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ!
-মুফতী আহমদ আবূ খুবাইব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঈমানদীপ্ত আহ্বান মুবারক
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৯ম পর্ব)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












