পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ দেখা যায়নি - পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ০৫ তাসি’ (০৩ ফেব্রুয়ারী) ছুলাছা দিবাগত রাত।
আল ইহসান ডেস্ক:
মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতে রসূল, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের কোথাও গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সূর্যাস্তের পর পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি।
উল্লেখ্য, ১৪৪৭ হিজরী সনের পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ২৯ রজবুল হারাম শরীফ দিবাগত সন্ধ্যায় ঢাকা রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে “মাজলিসু রুইয়াতিল হিলাল” উনার কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের রুইয়াতিল হিলাল মজলিস উনার প্রতিনিধিগণ তাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। কিন্তু দেশের কোথাও চাঁদ দেখা যায়নি।
তাই মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস উনার তরফ থেকে চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করা হয়, আজ পবিত্র রজবুল হারাম শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামীকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ২৩ ছামিন ১৩৯৩ শামসী (২১ জানুয়ারী ২০২৬ খৃঃ) হবে পবিত্র শা’বান শরীফ মাস উনার ১লা তারিখ।
আর পবিএ শবে বরাত তথা লাইলাতুল বরাত পালিত হবে আগামী ০৫ তাসি’ (০৩ ফেব্রুয়ারী) ছুলাছা দিবাগত রাত।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।