পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৬ জুন, ২০২৬ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
তাশাহ্হুদ পড়ার সুন্নতসমূহ
১. পুরুষেরা বাম পা বিছিয়ে ডান পায়ের অঙ্গুলির উপর ভর দিয়ে গোড়ালী উপর দিকে রেখে বসবে এবং বসার সময় বাম পায়ের অঙ্গুলিসমূহও ক্বিবলামুখী করে রাখবে। আর মেয়েরা দু’পায়ের পাতা ডান দিকে কিছু বের করে যমীনের উপর বসবে।
২. তাশাহহুদ পড়ার সময় ‘লা-ইলাহা’ উনার ‘লা’ বলার সাথে সাথে শাহাদাত অঙ্গুলি দ্বারা উপরের দিকে ইশারা করবে এবং ‘ইল্লাল্লাহু’ উনার ‘হু’ বলার সাথে সাথে নামাবে।
৩. শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর দুরূদ শরীফ ও দু‘আ মা’ছুরা পড়া।
৪. প্রথমে ডান দিকে সালাম ফিরিয়ে অতঃপর বাম দিকে সালাম ফিরানো আর সালামের সাথে সাথে ডানে-বামে মুখ ফিরানো।
৫. প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারে নিম্নস্বরে সালাম বলা।
৬. ইমামের সাথে সাথেই মুক্তাদীর সালাম বলা।
৭. ইমাম সালাম ফিরানোকালে দু’পার্শ্বের মুছল্লীগণের ও সঙ্গীয় হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে সালামের নিয়ত রাখবে। মুক্তাদী সালাম ফিরানোকালে ইমাম, জামা‘আতের মুছল্লী, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ও পরহেযগার জিন ইত্যাদির নিয়ত করবে। আর একা নামাযী সালাম ফিরানোকালে শুধু হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের নিয়ত করবে।
৮. ইমামের জন্য ফজর ও আছর নামাযের মধ্যে সালাম ফিরানোর পর প্রথম কাতারে মাসবূক থাকলে ডান দিকে ফিরে বসা আর প্রথম কাতারে মাসবূক না থাকলে মুক্তাদীদের দিকে ফিরে বসা সুন্নত।
৯. দু‘আ বা মুনাজাতের পর হস্তদ্বয় দ্বারা মুখ মাসেহ করা সুন্নত।
পবিত্র নামাযের মুস্তাহাবসমূহ
মুস্তাহাব হলো সুন্নত উনার পরিপূরক। মুস্তাহাব ওই আমলকে বলে; যে আমল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জীবনে কোনো সময় করেছেন। নামাযের মুস্তাহাব আমলসমূহের মধ্য হতে কতিপয় এখানে উল্লেখ করা হলো:
১. পুরুষেরা হাতের কব্জি আস্তিনের মধ্য হতে বের করে নামায পড়বে। স্ত্রীলোক ও খুনছা (নপুংসক) হাতের কবজি পর্যন্ত কাপড়ে আবৃত রাখবে।
২. নামাযের মধ্যে দাঁড়ানো অবস্থায় সিজদা উনার স্থানের দিকে দৃষ্টি রাখবে।
৩. রুকূ করা অবস্থায় পাদ্বয়ের পৃষ্ঠদেশে অথবা বৃদ্ধাঙ্গুলির দিকে দৃষ্টি রাখবে।
৪. সিজদা উনার সময় নাকের অগ্রভাগের দিকে দৃষ্টি রাখবে।
৫. বসা অবস্থায় কোল বা সিনার দিকে দৃষ্টি রাখবে।
৬. সালাম ফিরানোর সময় নিজ কাঁধের দিকে দৃষ্টি রাখবে।
৭. কাশি আসলে তা দমন করার চেষ্টা করবে। স্মরণীয় যে, বিনা কারণে নামায আদায়কালে বা পড়া অবস্থায় কাশি দিলে নামায ভঙ্গ হবে।
৮. নামাযের মধ্যে হাই আসলে তা দমনের জন্য মুখ বন্ধ করবে।
এতে যদি হাই না থামে, তবে দাঁড়ানো অবস্থায় থাকলে, ডান হাতের পিঠ দ্বারা মুখ ঢেকে রাখবে। এছাড়া বাকী সব অবস্থায় অর্থাৎ নামাযের ভিতরে হোক অথবা বাইরে হোক বাম হাতের পিঠ দ্বারা মুখ ঢাকবে।
৯. ইক্বামত শেষ হলে ইমাম ছাহেব নামায আরম্ভ করবেন।
১০. ঢেকুর আসলে তা বন্ধ করার চেষ্ট করবে, বিনা ওজরে ঢেকুর দিলে নামায ভঙ্গ হবে।
১১. রুকূ’তে ও সিজদায় একা নামাযীর তিনবারের অধিক ৫/৭/৯বার তাসবীহ পাঠ করা মুস্তাহাব।
১২. নামাযান্তে দু‘আ কবূল হয়, সেজন্য দু‘আ করা মুস্তাহাব-সুন্নত।
১৩. যে নামাযের পরে সুন্নত নামায নেই, যেমন- ফজর ও আছর নামায, তা আদায়ের শেষে ইমাম ছাহেব মুক্তাদীর দিকে ফিরে বসে মুনাজাত করবেন।
১৪.
سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ. وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِيْنَ. وَالْـحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ
এ পবিত্র আয়াত শরীফ পাঠ করে মুনাজাত শেষ করা মুস্তাহাব-সুন্নত।
১৫. ফরয, ওয়াজিব ও সুন্নতে মুয়াক্কাদা নামায আদায়কালে জলসায় “আল্লাহুম্মাগ্ফিরলী” পর্যন্ত বলা আর নফল বা মুস্তাহাব নামায আদায়কালে “আল্লাহুম্মাগ ফিরলী ওয়ার হামনী ওয়াহ্দিনী ওয়ার যুক্বনী ওয়া আফিনী” পর্যন্ত দু‘আ পড়া মুস্তাহাব-সুন্নত।
১৬. দু‘আ কুুনূতের শেষে যে কোনো দুরূদ শরীফ পড়া সুন্নত। তবে নিম্নলিখিত দুরূদ শরীফ পড়া মুস্তাহাব।
صَلَّى اللهُ عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّمَ
“ছল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












