পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র আওওয়াবীন উনার ওয়াক্ত :
যা মাগরিব নামাযের ফরয ও সুন্নত পড়ার পরই আদায় করতে হয়।
পবিত্র ইশরাক উনার ওয়াক্ত :
সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই অর্থাৎ সূর্য এক নেজা বা ছয় হাত পরিমাণ উঠার পর হতে পবিত্র চাশত নামাযের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত পবিত্র ইশরাক নামাযের ওয়াক্ত।
পবিত্র দ্বুহা বা চাশত উনার ওয়াক্ত :
ইশরাক ওয়াক্তের পর হতে সূর্য ঢলার পূর্ব পর্যন্ত পবিত্র চাশত নামাযের ওয়াক্ত।
পবিত্র যাওয়াল উনার ওয়াক্ত :
সূর্য পশ্চিমাকাশে ঢলে যোহর ওয়াক্ত হওয়ার পর যোহর নামায আদায় করার পূর্বেই পবিত্র যাওয়াল উনার নামায আদায় করতে হয়।
পবিত্র নামাযের মাকরূহ ওয়াক্ত বা সময় :
لَا تَـجُوْزُ الصَّلَاةُ عِنْدَ طُلُوْعِ الشَّمْسِ وَلَا عِنْدَ قِيَامِهَا فِى الظَّهِيْرَةِ وَلَا عِنْدَ غُرُوْبِـهَا وَلَا يُصَلِّىْ عَلٰى جَنَازَةٍ وَلَا يَسْجُدُ لِلتِّلَاوَةِ اِلَّا عَصْرِ يَوْمِهٖ عِنْدَ غُرُوْبِ الشَّمْسِ وَيَكْرَهُ اَنْ يَّتَنَفَّلَ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ حَتّٰى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ حَتّٰى تَغْرُبَ الشَّمْسُ وَلَا بَأْسَ بِاَنْ يُّصَلِّىَ فِىْ هٰذَيْنِ الْوَقْتَيْنِ الْفَوَائِتِ وَيَسْجُدُ لِلتِّلَاوَةِ وَيُصَلِّىْ عَلَى الْـجَنَازَةِ وَلَا يُصَلِّىْ رَكْعَتَىِ الطَّوَافِ وَيَكْرَهُ اَنْ يَّتَنَفَّلَ بَعْدَ طُلُوْعِ الْفَجْرِ بِاَكْثَرَ مِنْ رَكْعَتَـىِ الْفَجْرِ وَلَا يَتَنَفَّلُ قَبْلَ الْـمَغْرِبِ.
অর্থ : সূর্যোদয়, সূর্য মধ্য আকাশে ও সূর্যাস্তের সময় কোনো নামায আদায় করা জায়িয নেই। উল্লেখিত সময়ে জানাযা নামায আদায় করা যাবে না এবং পবিত্র কুরআন মাজীদ তিলাওয়াত উনার সিজদাহ্ও করা যাবে না। তবে সেই দিনের আছর নামায না আদায় করে থাকলে সূর্যাস্ত চলাবস্থায় আদায় করা জায়িয। পবিত্র ফজর নামায আদায় করে অবসর হওয়ার পর সূর্যোদয়ের পূর্বে এবং পবিত্র আছর নামায আদায় করে অবসর হওয়ার পর সূর্যাস্তের পূর্বে কোন নফল নামায পড়া মাকরূহ। তবে এই দুই ওয়াক্তে ক্বাযা নামায পড়তে, পবিত্র কুরআন মাজীদ তিলাওয়াত উনার সিজদাহ করাতে এবং জানাযা নামাযও পড়াতে কোন অসুবিধা নেই। অর্থাৎ মাকরূহ তানযীহীর সাথে আদায় হয়ে যাবে। আর (এ দুই ওয়াক্তে) পবিত্র কা’বা শরীফ তাওয়াফ করার পর দুই রাকায়াত নফল নামায পড়া যাবে না। ফজর উদয় হওয়ার পর অর্থাৎ ফজর নামাযের ওয়াক্ত হওয়ার পর ফজরের দুই রাকায়াত সুন্নাতে মুয়াক্কাদাহ উনার বেশী নফল পড়া মাকরূহ এবং পবিত্র মাগরিব নামাযের পূর্বেও নফল নামায পড়া মাকরূহ। (মুখতাছারুল কুদূরী, অধ্যায়: নামায, পরিচ্ছেদ: পবিত্র নামাযের মাকরূহ ওয়াক্তসমূহ প্রসঙ্গে)
পবিত্র নামাযের মুস্তাহাব ওয়াক্ত :
প্রত্যেক নামায যে সময়ে আদায় করলে বেশি ফযীলত লাভ করা যায়, সে সময়কেই মুস্তাহাব ওয়াক্ত বলে।
পবিত্র ফজরের মুস্তাহাব ওয়াক্ত :
পবিত্র ফজরের ছলাত ফর্সা হয়ে গেলে পড়া সুন্নত অর্থাৎ এমন সময়ে ফজরের ছলাত পড়া শুরু করবে, যাতে সুন্নত অনুযায়ী ক্বিরাআত পাঠ করে ছলাত আদায় করার পর যদি কোনো কারণে ছলাত নষ্ট হয়ে যায়, তবে যেনো পুনরায় ক্বিরাআতের দ্বারা সূর্যোদয়ের পূর্বে ছলাত পড়া যায়। কেননা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اَسْفِرُوْا بِالْفَجْرِ فَاِنَّهٗ اَعْظَمُ لِلْاَجْرِ
অর্থাৎ ফর্সা হলে তোমরা ফজরের ছলাত আদায় করো। কেননা এতে অধিক ছওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ!
আর হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার মতে- غَلَسٌ তথা অন্ধকারে পড়া উত্তম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












