পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ আশির, ১৩৯৩ শামসী সন , ৩১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্বে প্রকাশিতের পর)
পবিত্র যোহরের ওয়াক্ত :
وَاَوَّلُ وَقْتِ الظُّهْرِ اِذَا زَالَتِ الشَّمْسُ وَاٰخِرُ وَقْتِهَا عِنْدَ اَبِـىْ حَنِيْفَةَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ اِذَا صَارَ ظِلُّ كُلِّ شَىْءٍ مِثْلَيْهِ سِوَى فَـىْءِ الزَّوَالِ
অর্থ: সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়া মাত্রই যুহ্র নামাযের ওয়াক্ত শুরু হয়। ইমাম আ’যম হযরত ইমাম আবূ হানীফাহ রহমতুল্লাহি আলাইহি উনার মতে, ফাইউয্ যাওয়াল তথা প্রকৃত ছায়া ব্যতীত প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত যুহ্র নামাযের শেষ ওয়াক্ত থাকে। (মুখতাছারুল কুদূরী অধ্যায়: নামায)
وَالْإِبْرَادُ بِالظُّهْرِ فِـى الصَّيْفِ وَتَقْدِيـْمِهَا فِـى الشِّتَاءِ.
অর্থ: গ্রীষ্মকালে যুহ্র নামায সূর্যের আলো তেজহীন হলে অর্থাৎ দেরি করে আদায় করা মুস্তাহাব। শীতকালে ওয়াক্তের শুরু ভাগেই পড়া মুস্তাহাব। (মুখতাছারুল কুদূরী, অধ্যায়: নামায)
ইমামে আ’যম হযরত আবূ হানীফাহ রহমতুল্লাহি আলাইহি উনার মতে, যিল্লু কুল্লি শাইয়িন মিছলাইহি অর্থাৎ প্রত্যেক বস্তুর ছায়া তার ছায়ায়ে আছলী বা প্রকৃত ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত ছলাতুয্ যোহর উনার ওয়াক্ত বাকী থাকে। প্রত্যেক বস্তুর ছায়া তার ছায়ায়ে আছলী বা প্রকৃত ছায়া ব্যতীত দ্বিগুণ পূর্ণ হলেই পবিত্র আছর নামাযের ওয়াক্ত শুরু হয়।
হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার, হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার ও হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনাদের মতে প্রত্যেক বস্তুর ছায়া যখন তার প্রকৃত ছায়া ব্যতীত একগুণ হবে তখন পবিত্র ছলাতুয্ যোহরের ওয়াক্ত শেষ হবে এবং সাথে সাথেই পবিত্র আছরের ওয়াক্ত শুরু হবে।
পবিত্র জুমুয়াহর ওয়াক্ত :
ছলাতুয্ যোহরের ওয়াক্তই হচ্ছে ছলাতুল্ জুমুয়াহর ওয়াক্ত। যা উপরে আলোচিত হয়েছে।
পবিত্র আছরের ওয়াক্ত :
وَأَوَّلُ وَقْتِ الْعَصْرِ إِذَا خَرَجَ وَقْتُ الظُّهْرِ عَلَى الْقَوْلَيْنِ وَاٰخِرُ وَقْتِهَا مَا لَـمْ تَغْرُبِ الشَّمْسُ.
অর্থ: আলোচ্য উভয় মত অনুযায়ী যুহ্র নামাযের ওয়াক্ত চলে যাওয়ার পর আছর নামাযের ওয়াক্ত শুরু হয়। আর সূর্যাস্ত হওয়ার পূর্ব পর্যন্ত আছর নামাযের ওয়াক্ত থাকে। (মুখতাছারুল কুদূরী অধ্যায়: নামায)
وَتَأْخِيْرُ الْعَصْرِ مَا لَـمْ تَتَغَيَّرِ الشَّمْسُ.
অর্থ: আছর নামায সূর্যের আলো পরিবর্তিত না হওয়া পর্যন্ত অর্থাৎ হলুদ বর্ণ হওয়া পর্যন্ত বিলম্ব করা মুস্তাহাব। (মুখতাছারুল কুদূরী, অধ্যায়: নামায)
পবিত্র মাগরিবের ওয়াক্ত :
وَاَوَّلُ وَقْتِ الْـمَغْرِبِ اِذَا غَرَبَتِ الشَّمْسُ وَاٰخِرُ وَقْتِهَا مَا لَـمْ يَغِبِ الشَّفَقُ وَهُوَ الْبَيَاضُ الَّذِىْ فِـى الْاُفُقِ بَعْدَ الْـحُمْرَةِ عِنْدَ أَبِـىْ حَنِيْفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ.
অর্থ: সূর্যাস্ত হওয়া মাত্রই মাগরিব নামাযের ওয়াক্ত শুরু হয়। পশ্চিমাকাশে শাফাকে আহমার তথা লাল আভার পর শাফাকে আবইয়াদ তথা সাদা আভা অদৃশ্য না হওয়া পর্যন্ত মাগরিব নামাযের ওয়াক্ত থাকবে। এটাই ইমাম আ’যম হযরত ইমাম আবূ হানীফাহ রহমতুল্লাহি আলাইহি উনার মত। (মুখতাছারুল কুদূরী, অধ্যায়: নামায)
وَتَعْجِيْلُ الْـمَغْرِبِ.
অর্থ: মাগরিব নামায তাড়াতাড়ি করে অর্থাৎ সর্বদাই শুরুর ওয়াক্তে পড়া মুস্তাহাব। (মুখতাছারুল কুদূরী অধ্যায়: নামায)
ইমাম আ’যম হযরত ইমাম আবূ হানীফাহ রহমতুল্লাহি আলাইহি উনার মতে, সূর্য ডুবার পর থেকে শফ্ক বিলীন হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত অবশিষ্ট থাকে। শফ্ক বিলীন হলেই পবিত্র ইশার ওয়াক্ত আরম্ভ হয়। হযরত ইমাম আবূ হানীফাহ রহমতুল্লাহি আলাইহি উনার দৃষ্টিতে, পশ্চিমাকাশে রক্তিম রেখার পর আগত সাদা রেখা যা বিলীন হলেই পবিত্র ইশার ওয়াক্ত আরম্ভ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরব দেশ থেকে ইহুদী-নাছারা তথা সমস্ত কাফির-মুশরিকদেরকে বের করে দেয়ার ব্যাপারে কঠোর হুশিয়ারী
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১ম পর্ব)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদী ও মূর্তিপূজারী মুশরিকরা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৬)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার প্রতি ইস্তেকামত থাকলে কাফিরদের ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে না
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












