পবিত্র দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে সম্মানিত নারীদের মর্যাদা-মর্তবা (৩)
হযরত মুফাসসির রহমাতুল্লাহি আলাইহিম উনারা বলেছেন যে, নারী পুরুষের শরীরেরই অংশ। কেননা তাদেরকে পুরুষের শরীরের অংশ থেকে সৃষ্টি করা হয়েছে। আর উক্ত কারণে নারীদেরকে তাদের থেকে নিম্ন পর্যায়ের মনে করা সঠিক হবে না। তবে উনারা সেক্ষেত্রে নিম্নলিখিত পবিত্র আয়াত শরীফ সমূহকে দলীল হিসেবে উপস্থাপন করেছেন:
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً
অর্থ: হে মানবসকল! তোমাদের পরওয়ারদিগারকে ভয় কর। যিনি তোমাদেরকে একক সত্তা থেকে সৃষ্টি করেছেন। আর তা থেকে তার আহলিয়াকেও এবং ঐ দু’জন থেকে অনেক পুরুষ ও নারী সৃষ্টি করেছেন। (পবিত্র সূরা নিসা শরীফ; পবিত্র আয়াত শরীফ ২১)
আরো ইরশাদ মুবারক হয়েছে-
هُوَ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا
অর্থ: তিনিই তোমাদেরকে একক সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সম্মানিত আহলিয়া। (পবিত্র সূরা আ’রাফ শরীফ; পবিত্র আয়াত শরীফ ১৮৯)
আরো ইরশাদ মুবারক হয়েছে-
خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا
অর্থ: তোমাদেরকে এক সত্তা থেকে সৃিষ্ট করেছেন এবং তা থেকে তার সম্মানিত আহলিয়াকেও। (পবিত্র সূরা যুমার শরীফ; পবিত্র আয়াত শরীফ ৬)
আরো ইরশাদ মুবারক হয়েছে-
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا
অর্থ: আর এটা তাঁর নিদর্শনমূহের নমুনা স্বরূপ যে, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে আহলিয়াকে সৃষ্টি করেছেন। (পবিত্র সূরা রুম শরীফ; পবিত্র আয়াত শরীফ ২১)
আরো ইরশাদ মুবারক হয়েছে-
وَاللَّـهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَاجِكُم بَنِينَ وَحَفَدَةً
অর্থ: আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকেই আহলিয়া নির্দিষ্ট করেছেন এবং তোমাদের আহলিয়াদের থেকে সন্তান ও পৌত্রদের সৃষ্টি করেছেন। (পবিত্র সূরা নাহল শরীফ; পবিত্র আয়াত শরীফ ৭২)
আরো ইরশাদ মুবারক হয়েছে-
جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا
অর্থ: তোমাদের জন্য তোমাদের থেকেই আহলিয়াগণকে সৃষ্টি করেছেন। (পবিত্র সূরা রুম শরীফ; পবিত্র আয়াত শরীফ ২১)
বাহ্যিকভাবে দেখা যায় যে, প্রথম তিনটি পবিত্র আয়াত শরীফে বলা হয়েছে সমস্ত মানুষ একটি নফস (সত্তা) থেকে সৃষ্টি হয়েছে এবং তাদের আহলিয়াগণও ঐ নফস থেকেই সৃষ্টি হয়েছে।
কিন্তু পরের তিনটি পবিত্র আয়াত শরীফে উক্ত বিষয়টিকে সমস্ত পুরুষের প্রতি ইশারা করে বলা হচ্ছে যে, তোমাদের আহলিয়াগণকে তোমাদের থেকেই সৃষ্টি করা হয়েছে। যদি আমরা একটুখানি এই বিষয়ের প্রতি গভীর দৃষ্টি দেই তবে এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, তাদের আহলিয়াগণ উৎসের দৃষ্টিতে তাদেরই প্রকৃতির, অন্য প্রকৃতির নয়। এটা নিশ্চয় বুঝানো হয়নি যে, আহলিয়াগণ তাদের দেহের অংশ থেকে সৃষ্টি হয়েছে। যদি তাই হয়ে থাকে তবে বলতে হয় যে, প্রতিটি আহলিয়াই তার আহালের দেহের অংশ থেকে সৃষ্টি হয়েছে। পরবর্তী তিনটি পবিত্র আয়াত শরীফ প্রথম তিনটি পবিত্র আয়াত শরীফকে ব্যাখ্যা করেছে, যাতে করে বিষয়টি পরিস্কার হয়ে যায়।
-শেখ মুহম্মদ আব্দুর রহমান।
আরও পড়ুন
সব ›
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।