পবিত্র জুমুয়ার নামাজ দুপুর দেড়টায় করার নির্দেশনার বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশন এর ডিজিকে আইনী নোটিশ
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
গত ১৩ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন এর ডিজি কর্তৃক সাক্ষরিত এক নির্দেশনায় সারাদেশের সকল মসজিদে একই সময়ে পবিত্র জুমায়ার নামাজ আদায়ের জন্য একটি বিজ্ঞপ্তি জারী করা হয়। উক্ত নির্দেশনা জারীর প্রতিবাদে মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্রের মুফতীয়ে আযম আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ সাহেবের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট মুহম্মদ মেজবাব উদ্দীন চৌধুরী রেজিস্টার্ড ডাকযোগে ইফা ডিজি বরাবর একটি আইনী নোটিশ পাঠান। গত ১৫ এপ্রিল এই নোটিশটি পাঠানো হয়।
নোটিশে বলা হয়, পবিত্র জুমুয়ার নামাজে প্রত্যেক দ্বীনদার মুসলমানগণ অংশগ্রহণ করেন এবং উক্ত দিন সরকারী ছুটি থাকায় সাধারণত প্রত্যেকে তার বাসায় অবস্থান করেন এবং স্থানীয়ভাবে মহল্লার মসজিদে জুমুয়ার নামাজ আদায়ে করেন। সেহেতু নামাজের সময়ের বিষয়ে প্রত্যেকে অবগত থাকেন, ফলে নামাজের সময়ের বিষয়ে কোন প্রকার বিভ্রান্তি থাকে না।
নামাযের ওয়াক্ত বিষয়ে নোটিশে বলা হয়েছে, শরিয়তে প্রত্যেক ওয়াক্তের নামাজে জন্য সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছে এবং ওয়াক্তমত নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, সেহেতু নামাজ আদায়ের জন্য প্রত্যেক এলাকায় তাহাদের সুবিধাজনক সময়ে নামাজ আদায় করবেন এটাই স্বাভাবিক। আর শরীয়তে কাউকে বাধ্য করার সুযোগ না থাকায় উক্ত নোটিশ শরিয়তসম্মত না হওয়ায় ইফা’র বিজ্ঞপ্তি প্রত্যাহারযোগ্য।
নোটিশে বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের সময়সীমা দিয়ে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি’র উক্ত বিজ্ঞপ্তি সমাজে মুসলমানদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে, তাই নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ করার জন্য উচ্চ আদালতে রিট দায়েরসহ যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)