পবিত্র ‘ছলাতুল জুমুয়াহ’ উনার পূর্বে ৪ রাকায়াত সুন্নত নামায অর্থাৎ পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ’ নামায নিয়ে বাতিলপন্থিদের বিভ্রান্ত্রিকর ও মিথ্যা বক্তব্যের দলীলভিত্তিক জাওয়াব (৭)
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের আমল:
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায ৪ রাকায়াত পড়তেন। সুবহানাল্লাহ! যেমন এ প্রসঙ্গে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ إبْرَاهِيمَ النَّخَعِيّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ كَانُوا يُصَلُّونَ قَبْلَهَا أَرْبَعًا
অর্থ: “হযরত ইমাম ইবরাহীম নাখয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা কাবলাল জুমুয়াহ নামায ৪ রাকায়াত পড়তেন। ” সুবহানাল্লাহ! (মুসান্নাফে ইবনে আবী শায়বা ১/৪৬৩, শরহে আবূ দাঊদ লিল আইনি ৪/৪৭১, ত্বরহুত তাছরীব ৩/২৯৫ ইত্যাদি)
অপর বর্ণনায় রয়েছে-
وقال حَضْرَتْ النخعي رَحْـمَةُ اللهِ عَلَيْهِ كانوا يحبون أن يصلوا قبل الجمعة أربعا
অর্থ: “আর হযরত ইমাম ইবরাহীম নাখয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ’ নামায ৪ রাকায়াত আদায় করতে পছন্দ করতেন। ” সুবহানাল্লাহ! (ফাতহুল বারী লি ইবনে রজব ৫/৫৩৯ এবং ৮/৩২৯)
এরপর ইবনে রজব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وقد روى حَضْرَتْ ابن أبي خيثمة رَحْـمَةُ اللهِ عَلَيْهِ في تاريخه من طريق حَضْرَتْ الأعمش رَحْـمَةُ اللهِ عَلَيْهِ عن حَضْرَتْ النخعى رَحْـمَةُ اللهِ عَلَيْهِ قال ما قلت لكم كانوا يستحبون فهو الذي أجمعوا عليه
অর্থ: “হযরত ইমাম ইবনে আবূ খায়ছামা রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ২৭৯ হিজরী) তিনি উনার ‘কিতাবুত তারীখে’ হযরত আ’মাশ রহমতুল্লাহি আলাইহি উনার মাধ্যমে বর্ণনা করেন। হযরত ইবরাহীম নাখয়ী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আপনাদেরকে যা বললাম- ‘হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পছন্দ করতেন’ সেটা হচ্ছে- উনারা এর উপর ইজমা’ অর্থাৎ ঐকমত্য পোষণ করেছেন। ” সুবহানাল্লাহ! (ফাতহুল বারী লি ইবনে রজব ৮/৩৩০)
হযরত ইবরাহীম নাখয়ী রহমতুল্লাহি আলাইহি উনার এই ক্বওল শরীফ থেকে প্রমাণিত হয়- পবিত্র ক্বাবলাল জুুমুয়াহ নামায যে ৪ রাকায়াত এ বিষয়ে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ইজমা’ অর্থাৎ ঐকমত্য পোষণ করেছেন। সুবহানাল্লাহ!
কাজেই উল্লেখিত পর্বসমূহ দ্বারা প্রমাণিত হলো- ১. হযরত ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, ২. হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, ৩. হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিসহ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিায়াল্লাহু তায়ালা আনহুম উনারা পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায ৪ রাকায়াত পড়তেন এবং এটাই ছিলো উনাদের পছন্দনীয় আমল যে বিষয়ে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ইজমা’ অর্থাৎ ঐকমত্য পোষণ করেছেন। সুবহানাল্লাহ!
এরপরেও কেউ যদি পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায ৪ রাকায়াত এই বিষয়ে চূ-চেরা, ক্বিল-কাল করে, তাহলে সে চরম পর্যায়ের গোমরাহ, আশাদ্দুদ দরজার জাহিল এবং দাজ্জালে কায্যাব অর্থাৎ মিথ্যাবাদী দাজ্জাল হিসেবে সাব্যস্ত হবে। এদের গোমরাহী এবং মিথ্যা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যথায় পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায ৪ রাকায়াত সুন্নতে মুয়াক্কাদাহ্ নামায উনাকে অস্বীকার করার কারণে ঈমানহারা হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। নাঊযুবিল্লাহ!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।