পবিত্র কুরআন শরীফ বিশুদ্ধভাবে তিলাওয়াতের আবশ্যকতা (২)
এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ‘পবিত্র সূরা বনী ইসরাইল শরীফ’ উনার ১০৬নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক করেন-
وَقُـرْاٰنًا فَـرَقْـنَاهُ لِتَـقْرَاَه عَلَى النَّاسِ عَلٰى مُكْثٍ وَنَـزَّلْنَاهُ تَـنْزِيْلًا
অর্থ : “আমি পবিত্র কুরআন শরীফ উনাকে যতি চিহ্নসহ পৃথক পৃথকভাবে তিলাওয়াত করার উপযোগী করেছি, যাতে আপনি একে লোকদের নিকট ধীরে ধীরে পাঠ করেন এবং আমি একে যথাযথভাবে নাযিল করেছি। ”
উপরোক্ত পবিত্র আয়াত শরীফসমূহের সারমর্ম হলো- “পবিত্র কুরআন শরীফ তাজবীদের সাথে ধীর-স্থিরভাবে থেমে থেমে, যেভাবে মহান আল্লাহ পাক তিনি নাযিল করেছেন, ঠিক সেভাবে অর্থাৎ আরবী ভাষার কায়দা অনুযায়ী ছহীহ্-শুদ্ধ, সুন্দর ও স্পষ্ট করে পাঠ করা। যেমন এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ حُذَيْـفَةَ رَضِىَ اللهُ تَـعَالى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِقْـرَئُوا الْقُرْاٰنَ بِلُحُوْنِ الْعَرَبِ وَاَصْوَاتِـهَا. رَوَاهُ الْبَـيْـهَقِىُّ فِىْ شُعَبِ الْاِيْـمَانِ وَرَزِيْنُ فِىْ كِتَابِه
অর্থ : “হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু উনার থেকে বর্ণিত। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- “তোমরা আরবী লাহান ও আওয়াজে পবিত্র কুরআন শরীফ পাঠ করো। ” (মিশকাত শরীফ)
তাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
قَالَ حَضْرَتْ اَنَسُ بْنُ مَالِكٍ رَضِىَ اللهُ تَـعَالى عَنْهُ رُبَّ تَالٍ لِلْقُرْانِ وَالْقُرْاٰنُ يَلْعَنُه
অর্থ : “হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, এমন অনেক পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতকারী আছে যাদের উপর পবিত্র কুরআন শরীফ লা’নত বর্ষণ করেন। ” (ইহয়াউ উলুমিদ্দীন) অর্থাৎ তাজবীদ অনুযায়ী ছহীহ শুদ্ধভাবে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত না করার কারণে তাদের উপর লা’নত বর্ষিত হয়।
এছাড়াও অশুদ্ধভাবে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা পবিত্র নামায বাতিল হওয়ার অন্যতম কারণও বটে। অথচ পবিত্র নামায বান্দার ইবাদত সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে পবিত্র নামায সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালাম পাকে ইরশাদ মুবারক করেন-
قَدْ اَفْـلَحَ الْـمُؤْمِنُـوْنَ الَّذِيْنَ هُمْ فِىْ صَلٰوتِـهِمْ خَاشِعُوْنَ
অর্থ : “ওই সকল মু’মিনরাই সফলতা লাভ করেছেন, যারা খুুশু-খুযূর সহিত নামায আদায় করেছেন। ” (পবিত্র সূরা মু’মিনূন শরীফ : পবিত্র আয়াত শরীফ ১-২)
আর এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اَلصَّلٰوةُ عِمَادُ الدّيْنِ مَنْ اَقَامَهَا فَـقَدْ اَقَامَ الدّيْنَ وَمَنْ تَـرَكَهَا فَـقَدْ هَدَمَ الدّيْنَ
অর্থ : “পবিত্র নামায সম্মানিত দ্বীন ইসলাম উনার খুঁটি। যে ব্যক্তি পবিত্র নামায কায়িম করলো, সে ব্যক্তি সম্মানিত দ্বীন কায়িম রাখলো। আর যে ব্যক্তি পবিত্র নামায তরক করলো, সে ব্যক্তি সম্মানিত দ্বীন ধ্বংস করলো। ” (কানযুল উম্মাল)
সুতরাং, এই পবিত্র নামায যদি ছহীহ্ শুদ্ধভাবে আদায় করতে হয়, তবে অবশ্যই শুদ্ধ করে পবিত্র ক্বিরাআত শরীফ পাঠ করতে হবে। অর্থাৎ তাজবীদ অনুযায়ী পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করতে হবে। নচেৎ তার পবিত্র নামায ক্ষেত্র বিশেষে বাতিল বলে গণ্য হবে।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে তাজবীদ ও তারতীলের সাথে ছহীহ ও শুদ্ধভাবে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার তাওফীক দান করুন। আমীন!
আরও পড়ুন
সব ›
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।