পবিত্র কুরআন শরীফ বিশুদ্ধভাবে তিলাওয়াতের আবশ্যকতা (১)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
اَلرَّحْـمٰنُ ◌ عَلَّمَ الْقُرْاٰنَ
অর্থ : “পরম দয়ালু মহান আল্লাহ পাক যিনি আমাদেরকে পবিত্র কুরআন শরীফ শিক্ষা দিয়েছেন। (পবিত্র সূরা আর-রহমান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১, ২)
মহান আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, শাফিউল মুয্নিবীন, রহমাতুল্লিল ‘আলামীন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
عَنْ حَضْرَتْ ذِى النُّـوْرَيْنِ عَلَيْهِ السَّلَامُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْـرُكُمْ مَنْ تَـعَلَّمَ الْقُرْاٰنَ وَعَلَّمَه.
অর্থ : “হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যিনি পবিত্র কুরআন শরীফ উনার তা’লীম গ্রহণ করেন এবং পবিত্র কুরআন শরীফ উনার তা’লীম দেন। ” (বুখারী শরীফ, মিশকাত শরীফ)
মূলতঃ পবিত্র কুরআন শরীফ মহান আল্লাহ পাক উনার পবিত্র কালাম শরীফ। মহান আল্লাহ পাক উনার যেরূপ মর্যাদা-মর্তবা উনার পবিত্র কালাম শরীফ পবিত্র কুরআন শরীফ উনারও রয়েছে তদ্রুপ মর্যাদা মাহাত্ম্য ও ফযীলত মুবারক।
ছহীহ শুদ্ধভাবে তাজবীদ অনুযায়ী পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত বা পাঠ করার মধ্যে অশেষ ফযীলত ও বরকত মুবারক রয়েছে। অপর দিকে পবিত্র কুরআন শরীফ উনার একটি হরফও যদি অশুদ্ধ বা তাজবীদের খিলাফ বা বিপরীত পাঠ করা হয়, তবে ছওয়াবের পরিবর্তে গুনাহ হবে এমনকি ক্ষেত্র বিশেষে কুফরী পর্যন্ত পৌছার সম্ভাবনাও রয়েছে। নাঊযুবিল্লাহ!
তাজবীদের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার হুকুম স্বয়ং মহান আল্লাহ পাক তিনি অনেক পবিত্র আয়াত শরীফ উনাদের মধ্যেই করেছেন। যেমন- মহান আল্লাহ পাক তিনি ‘পবিত্র সূরা মুয্যাম্মিল শরীফ’ উনার ৪নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَرَتِّلِ الْقُرْاٰنَ تَـرْتِيْلًا
অর্থ : “পবিত্র কুরআন শরীফ উনাকে তারতীলের সহিত ও পৃথক পৃথকভাবে স্পষ্ট করে পাঠ করুন। ”
মহান আল্লাহ পাক তিনি ‘পবিত্র সূরা ফুরক্বান শরীফ’ উনার ৩২নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَرَتَّـلْنَاهُ تَـرْتِـيْلًا
অর্থ : “আমি পবিত্র কুরআন শরীফ তারতীলের সহিত (থেমে থেমে) পাঠ করে শুনিয়েছি। ”
‘পবিত্র সূরা ইঊসুফ শরীফ’ উনার ৩নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
اِنَّا اَنْـزَلْنَاهُ قُـرْاٰنًا عَرَبِيًّا
অর্থ : “নিশ্চয় আমি পবিত্র কুরআন শরীফ অবতীর্ণ করেছি আরবী ভাষায়। ”
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।