পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম (২৯)
, ০৫ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
গরুর গোস্তের উপকারিতা
১. শিশুর বৃদ্ধিতে সহায়ক: গরুর গোস্ত খেলে তা আমাদের বুদ্ধি-বৃত্তিক গঠন, শারীরিক বর্ধন ও রক্ত বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৮৫ গ্রাম গরুর গোস্ত ৯-১৩ বছর বয়সী শিশুর দৈনিক চাহিদার ১২৫ শতাংশ ভিটামিন বি-১২।
৯০ শতাংশ প্রোটিন, ৩২ শতাংশ আয়রন।
২৯ শতাংশ নায়াসিন।
৭৪ শতাংশ জিঙ্ক।
৪২ শতাংশ সেলেনিয়াম।
৩২ শতাংশ ভিটামিন বি৬।
২৩ শতাংশ রিবোফ্লেভিন।
১৬ শতাংশ ফসফরাস থাকে।
২. খনিজের অভাব দূর করে: শরীরে খনিজের অভাবে সৃষ্ট অসুখ-বিসুখ দূর করতে কাজ করে গরুর গোস্ত। কারণ এটি খনিজ লবণের দুর্দান্ত উৎস। গরুর গোস্তে থাকে জিংক, ফসফরাস, সেলেনিয়াম এবং প্রচুর লৌহ। এই গোস্ত ভিটামিনের গুরুত্বপূর্ণ উৎস। গরুর গোস্ত ভিটামিন বি-৩, বি-৬, বি-১২ ইত্যাদি ভিটামিনের জোগান দেয়।
৩. প্রোটিনের ভালো উৎস: গরুর গোস্ত প্রোটিনের ভালো উৎস। গোস্ত ছাড়াও হাড়, কলিজা, মগজ ইত্যাদি থেকে পাওয়া যায় প্রোটিন। এই প্রোটিন থেকে পাওয়া অ্যামাইনো এসিড কাজে লাগে হাড় ও গোস্তপেশি ভালো রাখতে। এছাড়াও প্রতি ১০০ গ্রাম গরুর গোস্তে পাওয়া যায় ২২.৬ গ্রাম প্রোটিন।
৪. জিংকের ঘাটতি দূর করে: আমাদের সুস্থতার জন্য জিংক একটি জরুরী উপাদান। এটি আমাদের শরীরের কোষ ভালো রাখে এবং বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। ৮৫ গ্রাম গরুর গোস্ত খেলে তা দৈনিক জিংকের ৩৯ শতাংশ পূরণ করে। এছাড়াও আরো নানা ধরনের উপকারীতা রয়েছে।
এখন আপনার কাছেই আমাদের প্রশ্ন: এখন আপনি কি করবেন? তথাকথিত চিকিৎসা বিজ্ঞানের দু-চারটা ফালতু মতবাদ শুনে বিভ্রান্ত হবেন? নাকি মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে যে, বলেছেন গরুর গোস্তে ভালাই রয়েছে সেটা মানবেন? এছাড়া মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে, পবিত্র ক্বওল শরীফ উনার মধ্যে যে সব উপকারীতার কথা বর্ণনা করা হয়েছে তা মানবেন?
আমরা বলবো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন বা নিজেকে মুসলমান দাবী করে থাকেন তবে আপনাকে অবশ্যই অবশ্যই মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে মহান আল্লাহ পাক তিনি, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা যা বলেছেন তাই মানতে হবে এবং নি:সন্দেহে তা বিশ্বাসও করতে হবে। আর এর মধ্যেই রয়েছে কল্যাণ, বরকত এবং হাক্বীক্বী শিফা’।
-মুস্তাজিবুর রহমান ওয়াক্বি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৮)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছদকা করার ফলে বিপদের সময় উটনীর দুধ লাভ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একখানা মহাসম্মানিত সুন্নাত মুবারক আমল করলে, মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে ৪টি নিয়ামত মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বীন ইসলাম ব্যতিত অন্য কোন তন্ত্র-মন্ত্র নিয়মনীতি শরীয়তসম্মত নয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৫)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)