পবিত্র কা’বা শরীফের ওপরে সরাসরি সূর্যের অবস্থান!
আল ইহসান ডেস্ক: সৌদি আরবে পবিত্র কা’বা শরীফের ঠিক ওপরে বিরল ও আশ্চর্যজনকভাবে সরাসরি অবস্থান করেছিলো সূর্য। এতে করে বিশ্বজুড়ে মুসলমানরা নির্ভুলভাবে ক্বিবলা বা নামাজের দিক নির্ধারণ করতে সক্ষম হয়েছেন। ঠিক যে মুহূর্তে সূর্য কাবা শরীফের ওপরে ছিলো- তখন আশেপাশের ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গিয়েছিলো। যা ক্বিবলার দিক নির্ধারণে সহায়তা করেছিলো। গত মঙ্গলবার (১৫ জুলাই) জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি এক বিবৃতির বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি এক বিবৃতিতে জানায়, মক্কার আকাশে সূর্য সরাসরি কা’বা শরীফের সঙ্গে উলম্বভাবে অবস্থান করছিলো, যার ফলে ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। সূর্য দেখা যায় এমন যে কোনো স্থান থেকে ক্বিবলা সঠিকভাবে নির্ধারণ করা সহজ হয়েছে। সূর্য যখন কর্কটক্রান্তি থেকে দক্ষিণ দিকে এগোতে থাকে এবং প্রায় ২১.৪ ডিগ্রি উত্তরে মক্কার অক্ষাংশ অতিক্রম করে, তখন এই ঘটনাটি ঘটে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সোলার জেনিথ নামে পরিচিত, এই ঘটনাটি সাধারণত বছরে দুইবার ঘটে। মে মাসের শেষের দিকে এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে। কারণ পৃথিবী অক্ষ বরাবর ২৩.৫ ডিগ্রি হেলে আছে। জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, মক্কায় যোহরের নামাজের সঙ্গে এই বিরল ঘটনাটি সম্পৃক্ত। কারণ এর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক উভয় তাৎপর্যই বিদ্যমান। এই প্রাকৃতিক ঘটনা বিশ্বব্যাপী মুসলমানদের জন্য আধুনিক কোনো সরঞ্জাম ব্যবহার ছাড়াই নির্ভুলভাবে ক্বিবলার দিক নির্ধারণ করার ঐতিহ্যবাহী পন্থা।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।