পবিত্র ই’জায শরীফ
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
নাম মুবারক স্মরণের মাধ্যমে রোগ মুক্তি
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নাম মুবারক এবং উনার পবিত্র নূরুল মাগফিরাহ মুবারক অর্থাৎ পবিত্র হাত মুবারক উনার শিফা মুবারকের পবিত্র ই’জায শরীফ ইসলামী ইতিহাসে অত্যন্ত মহামূল্যবান। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের জীবনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপস্থিতি কেবলমাত্র আত্মিক উজ্জীবনই নয়, শারীরিক আরোগ্যের মাধ্যমও ছিলো।
এ প্রসঙ্গে একটি বিস্ময়কর পবিত্র ই’জায শরীফ উনার বর্ণনা পাওয়া যায়, বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একবার বসে ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন উনার একটি পা মুবারক অবশ হয়ে গেছে। তখন অন্য একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পরামর্শ দিলেন, আপনি যাকে সবচেয়ে বেশি মুহব্বত করেন উনার নাম মুবারক স্মরণ করুন। তাহলে আপনি সুস্থতা লাভ করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক স্মরণ করলেন। তখনই তিনি সুস্থতা লাভ করলেন। সুবহানাল্লাহ!
হযরত মুয়াবিয়া ইবনুল হাকাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, একবার আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট উপস্থিত ছিলাম। আমার ভাই আলী ইবনুল হাকাম ঘোড়ার উপর উঠেছিলেন এবং ঘোড়াটি তেজি থাকার কারণে খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিলো। ঘোড়াটি খুব দ্রুত বেগে চলার পথে একটি বড় গর্ত ছিলো। তখন আমার ভাই ঘোড়ায় আরোহণ করা অবস্থায় গর্তটি অতিক্রম করেন। কিন্তু দুর্ভাগ্য, ঘোড়াটি গর্ত ঠিকমতো পার করতে না পারায় তিনি দেয়ালে ছিটকে পড়ে যান। এবং উনার পায়ের গোড়ালিও ভেঙ্গে যায়। তখন আমরা উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট নিয়ে আসি। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নূরুল মাগফিরাহ মুবারক অর্থাৎ পবিত্র হাত মুবারক দ্বারা আহত গোড়ালীর উপর বুলিয়ে দেন। অতঃপর তিনি এমনভাবে সুস্থতা লাভ করেন যেনো উনার পায়ে কোনো আঁচড়ও লাগেনি।
এই পবিত্র ই’জায শরীফগুলো থেকে আমরা শিখতে পারি যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূর মুবারক ও বরকত আমাদের জীবনে ঈমান, আশ্রয় এবং আরোগ্যের উৎস। যেকোনো দুঃখ-কষ্টে উনার পবিত্র নাম মুবারক স্মরণ করা আমাদের হৃদয়কে শক্তি জোগায় এবং মহান আল্লাহ পাক উনার রহমত প্রাপ্তির পথ খুলে দেয়। পাশাপাশি, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ঈমান ও মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি তাওয়াক্কুল আমাদেরকে আরো শেখায় যে, সংকট ও দুঃখ-দুর্দশা, বিপদ-আপদে ধৈর্য, ভরসা ও আন্তরিক দোয়া অপরিহার্য। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূরুল মাগফিরাহ মুবারক অর্থাৎ পবিত্র হাত মুবারক উনার স্পর্শে সুস্থতার ঘটনা আমাদের জন্য মনোবল বৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত।
-খুবাইব আহমদ সাফওয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“সেদিন আমার ক্বইয়ূমিয়াতের হাল এমনভাবে প্রবল হয়েছিল যে, আমি যদি আসমানকে যমীন এবং যমীনকে আসমান হতে বলতাম তাহলে তাই হতো।” সুবহানাল্লাহ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ হিজরী সনের পবিত্র ছফর শরীফ মাস উনার আরবিয়ায়িল আখির বা শেষ বুধবারের সঠিক তারিখ প্রসঙ্গে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার শরঈ আহকাম (১)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দিতে কাফিরগুলো সবসময় চেষ্টা করে থাকে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আরব দেশ থেকে ইহুদী-নাছারা তথা সমস্ত কাফির-মুশরিকদেরকে বের করে দেয়ার ব্যাপারে কঠোর হুশিয়ারী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












