রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, সকাল ৬:৩১
পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা

১৯৩১ সাল। কাশ্মির উপত্যকার শাসক হয়ে আসে কুখ্যাত মুসলিমবিদ্বেষী শাসক হরি সিং। শাসনক্ষমতা পেয়েই সে মুসলমানদের উপর শুরু করে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। সেই বছরের এপ্রিল মাসের ২৯ তারিখ। কাশ্মীরে পালিত হচ্ছিলো পবিত্র ঈদুল ফিতর। ঈদ উৎসব পালন করছিলেন মুসলমানরা। ঈদুল ফিতর উনার নামাযের পূর্ব মুহূর্তে হরি সিংয়ের পুলিশের ডিআইজি ঈদের নামাজে খুতবা বন্ধের আদেশ দেয়।
কিন্তু তৎকালিন ‘ইয়ং মুসলিমস এসোসিয়েশন’ দলের নেতা মীর হুসাইন বখশ জুমুয়াহ ও ঈদের নামাযের খুতবা বন্ধের সরকারি নির্দেশের প্রতিবাদে আন্দোলনের ডাক দিলেন। সারা কাশ্মীরের হাজারো মুসলমান তার ডাকে সাড়া দিয়ে মাঠে নেমে আসেন। মুসলমানরা দ্বীনি কাজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে ফেলার জন্য এডিশনাল ম্যাজিস্ট্রেটের বরাবর রণবীর পেনাল কোডের ২৯৬ নং ধারা অনুযায়ী মামলা করেন। কিন্তু বিধর্মী ম্যাজিস্ট্রেট “খুতবা জুমুয়ার নামাযের অংশ নয়” এই কথা বলে মামলা খারিজ করে দেয়।
মুসলমানরা এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা-সমাবেশ করতে থাকে। অপরদিকে হরি সিংয়ের প্রশাসনের ছত্রছায়ায় উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের সমাবেশে হামলা চালাতে থাকে। এরই মাঝে ২০ শে জুন শ্রীনগরের হিন্দু অধ্যুষিত এলাকায় কিছু উগ্র হিন্দু যুবক পবিত্র কালামুল্লাহ শরীফ অবমাননা করার চেষ্টা করে। নাউযুবিল্লাহ! শ্রীনগরের এ ঘটনার পর কাশ্মীরি মুসলমানদের আন্দোলন আরো তীব্র হতে থাকে।
পরবর্তীতে এক প্রতিবাদ সভায় আব্দুল কাদির নামক এক যুবক পবিত্র কুরআন শরীফ অবমাননার বিরুদ্ধে ঈমানদীপ্ত এক ভাষন দেন। যাতে এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। ফলে
সভা শেষে রণবীর পেনাল কোডের ১২৪ এবং ১৫৩ ধারায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
তার গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে মুসলমানরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। পেশোয়ার পর্যন্ত যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে। শ্রীনগরের সেশন জজ আদালতে জুলাইয়ের ৪, ৬, ৭ এবং ৯ তারিখ তার মামলার শুনানি চলাকালীন কয়েক হাজার মুসলমান আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে থাকতেন। ১৩ই জুলাই, রোববার আব্দুল কাদির খানের মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীনগর জেল ভবনে। সকাল থেকেই কয়েক হাজার কাশ্মীরি মুসলমান তার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
বেলা ১টার কিছুক্ষণ আগে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ বাকী কর্মকর্তারা জেলগেটে আসলে ‘দ্বীন ইসলাম জিন্দাবাদ’ স্লোগানে জেলগেট মুখরিত করে তোলেন উপস্থিত কাশ্মীরিরা। ম্যাজিস্ট্রেট বিচার কার্য পরিচালনার জন্য জেল ভবনে ঢোকার পর শান্তিপূর্ণভাবে পবিত্র যোহরের নামায আদায় করার জন্য কাতারে দাঁড়ান মুসলমানরা। আযান দেয়ার জন্য সামনে এগিয়ে আসেন আব্দুল খালিক শোরা। তার মুখ থেকে “আল্লাহু আকবার” আওয়াজের সাথে সাথেই হিন্দু গভর্নর তুরলোকের নির্দেশে পুলিশ গুলি চালায় তার উপর। লুটিয়ে পড়েন তিনি। এগিয়ে আসেন আকবর দার। আযানের পরের লাইন উচ্চারণের সাথে সাথে আবারো পুলিশের গুলি। মাটিতে লুটিয়ে পড়েন তিনিও। এভাবে উসমান মিসদার, আমীর উদ্দিন মাকায়ী, মুহম্মদ সুলতান খান একে একে ২২ কাশ্মীরি মুসলিম যুবক এগিয়ে আসেন আযান শেষ করতে। প্রত্যেককেই গুলি করে শহীদ করে দেয় ডোগরা পুলিশ। এরপর আযান শেষ হতেই পুলিশের ওপর ইট আর পাথর দিয়ে পাল্টা আঘাত করেন কাশ্মীরিরা। প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষ শেষ হলে শহীদদের লাশ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার হন প্রায় অর্ধশত। মুসলমানদের অব্যাহত আন্দোলন এবং এতজন মুসলমানের শাহাদাতের ঘটনার ধাক্কা সামাল দিতে সরকার শেষ পর্যন্ত খুতবার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং পবিত্র কুরআন শরীফ অবমাননাকারীদের বিচারের প্রতিশ্রুতি দেয়। এরপর থেকে প্রতিবছর ৩১ জুলাই ২২ শহীদ দিবস হিসেবে পালন করেন কাশ্মিরী মুসলমানরা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (৩য় পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজআজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে?সউদী রাজ পরিবারের পূর্বপ… ৫ ঘণ্টা আগে বাংলার বিশ্বাসঘাতক গণেশের মুসলিম নির্যাতনের করুণ ইতিহাস বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের সময় গনেশ নামে এক আমলা ছিলো যে সুলতানের রাজস্ব ও শাসন বিভাগের দায়িত্বে ছ… ৪ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক ৫ দিন আগে ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার… ৮ নভেম্বর, ২০২৬ বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) ৭ নভেম্বর, ২০২৬ ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র ৭ নভেম্বর, ২০২৬ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২) উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা… ৭ নভেম্বর, ২০২৬ আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক ৪ নভেম্বর, ২০২৬ দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব) দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব) ১ নভেম্বর, ২০২৬ ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল… ১ নভেম্বর, ২০২৬ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১) নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা… ৩১ অক্টোবর, ২০২৬ ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (৩) এসব কীটনাশক নিয়ে সরকারের একজন সাবেক সচিব একটা স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছিলো। তিনি বলেছেন, বাংলাদেশে আমদানীকৃ… ৩০ অক্টোবর, ২০২৬