পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৯)
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
রোযাদারের শৌচ করার নিয়ম:
রোযাদার হলে বড় ইসতিন্জার রাস্তা (পায়খানার রাস্তা) ঢিলা করে ফারাগাত মত শৌচ করবে না, চাপাভাবে বসে শৌচ করবে। ইহ্তিয়াত বা সতর্কভাবে পানি ব্যবহার করবে যেন মুস্তামাল পানি (ব্যবহৃত পানি) বড় ইসতিন্জার রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ না করে। রোযাদার ব্যক্তি শৌচকালে জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নিবে না। কারণ এতে করে মুস্তামাল পানি (ব্যবহৃত পানি) ভিতরে প্রবেশ করার সমূহ সম্ভাবনা থাকে। শৌচ করার পর পাক নেকড়া দিয়ে বড় ইসতিন্জার রাস্তা মুছে ফেলবে। নেকড়া না থাকলে টিসু দিয়ে, টিসু না থাকলে হাত দিয়ে ভালোভাবে মুছে ফেলবে যেন বিন্দুমাত্র পানি না থাকে। অন্যথায় মুস্তামাল পানি (ব্যবহৃত পানি) বড় ইসতিন্জার রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করে রোযা ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো উল্লেখ্য যে, বড় ইসতিন্জার রাস্তার (পায়খানার রাস্তার) গ্রন্থির উপরে পানি প্রবেশ করলেও রোযা ভঙ্গ হবে। পুরুষ-মহিলা একই হুকুম। কাজেই রোযাদার হলে ইহ্ইতিয়াত এর সহিত বা সতর্কতার সহিত পানি ব্যবহার করবে যেন মুস্তামাল পানি (ব্যবহৃত পানি) বড় ইসতিন্জার রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতে না পারে।
কেননা “ফতওয়ায়ে আলমগীরী” কিতাবে উল্লেখ আছে,
اَلْاِحْتِيَاطُ فِىْ الْعِبَادَةِ وَاجِبٌ
অর্থ: পবিত্র ইবাদত উনার ক্ষেত্রে ইহ্তিয়াত বা সাবধানতা অবলম্বন করা ওয়াজিব।
“ফতওয়ায়ে শামী” কিতাবে উল্লেখ আছে,
لَا يَمْنَعُ شَرْعِيَّةٌ الْاِحْتِيَاطَ لِلتَّقْوٰي وَلِذَا قَالَ فِي شَرْحِ الْمُنْيَةِ اَلْأَوْلٰى هُوَ الْاِحْتِيَاطُ
অর্থ: (পবিত্র ইবাদত উনার ক্ষেত্রে) তাক্বওয়ার জন্য সাবধানতা: অবলম্বন করতে শরীয়ত নিষেধ করে না। তাই শরহুল মুনিয়া কিতাবে উল্লেখ আছে, সাবধানতা: অবলম্বন করাই অধিক উত্তম।”
“ফতওয়ায়ে শামী” কিতাবেআরো উল্লেখ আছে,
لِأَنَّ الِاحْتِيَاطَ فِي الْعِبَادَةِ وَاجِبٌ
অর্থ: কেননা পবিত্র ইবাদত উনার ক্ষেত্রে সাবধানতা: অবলম্বন করা ওয়াজিব।
কাজেই রোযা যেহেতু একটি পবিত্র ইবাদত। তাই এই পবিত্র ইবাদত উনার ক্ষেত্রে ইহ্তিয়াত বা সাবধানতার জন্য রোযা অবস্থায় পুরুষ-মহিলা প্রত্যেককেই ইসতিন্ক্বা করতে হবে। অর্থাৎ শৌচ করার পর বড় ইসতিন্জার রাস্তায় (পায়খানার রাস্তায়) মুস্তা’মাল পানি (ব্যবহৃত পানি) পাক কাপড়, পাক নেকড়া (তেনা) বা পাক রুমাল দিয়ে মুছে ফেলবে। নেকড়া না থাকলে টিসু দিয়ে, টিসু না থাকলে হাত দিয়ে ভালোভাবে মুছে ফেলবে যেন বিন্দুমাত্র মুস্তা’মাল পানি (ব্যবহৃত পানি) না থাকে।
শৌচ করার পর হাত ধোয়ার নিয়ম:
শৌচ করার পর বাম হাত মাটি দ্বারা বা দেয়ালের উপর ডলিয়া-মলিয়া অথবা সাবান দিয়ে উভয় হাত তিনবার ধৌত করা সুন্নত। কেননা নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্্ হযূর পাক ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটি দ্বারা ও দেয়ালের উপর নূরুল মাগফিরাত মুবারক (হাত মুবারক) মলিয়া ধৌত করতেন। কাঁচা পানি অর্থাৎ স্বাভাবিক পানি দিয়ে শৌচ করায় বেশী ছওয়াব হয়।
ইসতিন্জা কাকে বলে:
اَلْاِسْتِنْجَاءُ (আল ইসতিন্জায়ু) শব্দটি نَجْوٌ (নাজউন) শব্দ থেকে এসেছে। এর শাব্দিকঅর্থ হলো বড় ইসতিন্জা (পায়খানা) ও ছোট ইসতিন্জার (প্রস্রাবের)) পর পবিত্রতা অর্জন করা।
পরিভাষায়: বড় ইসতিন্জার রাস্তার বাহিরে জড়িত ময়লা ও ছোট ইসতিন্জার রাস্তায় অবশিষ্ট প্রস্রাব এবং পুরুষলিঙ্গের মাথায় জমে থাকা প্রস্রাব দূর করে পবিত্র হওয়াকে ইসতিন্জা বলে।
বড় ইসতিন্জার রাস্তার বাহিরে জড়িত ময়লা যা দিয়ে দুর করা হয় তাকে ঢেলা এবং ছোট ইসতিন্জার রাস্তার অগ্রভাগের প্রস্রাব অর্থাৎ পুরুষলিঙ্গের মাথায় জমে থাকা প্রস্রাব যা দিয়ে দূর করা হয় তাকে কুলুখ বলে। প্রস্রাবের মুকামে অর্থাৎ পুরুষলিঙ্গের মাথায় কুলুখ ধরা সুন্নতে মুয়াক্কাদাহ্।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (১ম পর্ব)
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কর্তব্য কাজে দৃঢ়তা এনে দেয় সন্তুষ্টি ও নিয়ামত
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র হাদীছ শরীফ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












