পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (২)
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্বে প্রকাশিতের পর)
ত্বাহারাত সম্পর্কিত পবিত্র আয়াত শরীফ:
আর নামাযি ব্যক্তির পাক পবিত্রতা সম্পর্কে মহান আল্লাহ্ পাক তিনি ইরশাদ মুবারক করেন
يَاأَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا وَإِنْ كُنْتُمْ مَرْضٰى أَوْ عَلٰى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوْا مَاءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَأَيْدِيْكُمْ مِّنْهُ مَايُرِيدُ اللهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَلٰكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ .
অর্থ: হে ঈমানদারগণ! যখন তোমরা নামাযে দাঁড়াও অর্থাৎ নামাযে দাঁড়ানোর ইচ্ছা করো, তখন তোমরা স্বীয় মুখমন্ডল ও উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করো এবং মাথা মাসেহ করো এবং উভয় পা টাখনু পর্যন্ত ধৌত করো। আর যদি তোমরা অপবিত্র হও তবে বিশেষভাবে সমস্ত শরীর পবিত্র করে নিবে। যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি ইসতিন্জা করে আসে অথবা আহলিয়াদের সাথে নিরিবিলিতে অবস্থান করো অতঃপর তোমরা যদি পানি না পাও, তখন তোমরা পাক মাটি দিয়ে তায়াম্মুম করবে। অতএব পাক মাটি দিয়ে তোমাদের স্বীয় মুখমন্ডল ও উভয় হাত মাসেহ করবে। মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে কষ্ট দিতে চান না বরং তোমাদেরকে পবিত্র করতে চান, যেন তোমাদের প্রতি স্বীয় নেয়ামত মুবারক পূর্ণ (অর্পণ) করতে পারেন। যাতে তোমরা শুকূর গুজারী করতে পারো। (পবিত্র সূরা মায়িদা : আয়াত শরীফ ০৬)
এখানে একখানা পবিত্র আয়াত শরীফ উনার মধ্যেই অযূ, গোসল, তাইয়াম্মুম এই তিনটির বিষয়ে আলোচনা মুবারক করা হয়েছে। যেমন فَاغْسِلُوْا শব্দ মুবারক দ্বারা অযূ। فَاطَّهَّرُوْا শব্দ মুবারক দ্বারা গোসল এবং فَتَيَمَّمُوْا শব্দ মুবারক দ্বারা তাইয়াম্মুম।
মহান আল্লাহ্ পাক তিনি ত্বাহারাত হাছিলকারীকে মুহব্বত করেন:
আর মহান আল্লাহ্ পাক তিনি তাদেরকে মুহব্বত করেন, যাঁরা ত্বাহারাত বা পবিত্রতা হাছিল করতে পছন্দ করেন- যেমন মহান আল্লাহ্ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ أَنْ يَّتَطَهَّرُوْا وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ
অর্থ: সেখানে (মসজিদে কুবা শরীফে) এমন অনেক লোক আছেন, যাঁরা ত্বাহারাত বা পবিত্রতা হাছিল করতে পছন্দ করেন। আর মহান আল্লাহ্ পাক তিনি ত্বাহারাত বা পবিত্রতা হাছিলকারীদেরকে মুহব্বত করেন। (পবিত্র সূরা তাওবা : আয়াত শরীফ ১০৮)
উক্ত পবিত্র আয়াত শরীফ নাযিল হলে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কিছু সংখ্যক হযরত মুহাজির ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনাদেরকে সঙ্গে নিয়ে মসজিদে কুবা শরীফে তাশরীফ মুবারক গ্রহণ করলেন। সেখানে কিছু সংখ্যক হযরত আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনাদেরকে দেখে বললেন, “হে হযরত আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম, খ্বালিক, মালিক রব মহান আল্লাহ্ পাক তিনি আপনাদের ত্বাহারাতের প্রশংসা করেছেন। এবার বলুন আপনারা কিভাবে ত্বাহারাত অর্জন করেন। উনারা বললেন, ইয়া রসূলাল্লাহ্্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ্ পাক উনার ক্বসম! আমরা তো তেমন কিছু জানিনা। আশে পাশের ইহুদীরা পানি ব্যবহার করে। আমরা প্রথমে তিনটি পাথর ব্যবহার করি। এরপর পানি ব্যবহার করি।
এ কথা শুনে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র আয়াত শরীফ তিলাওয়াত মুবারক করলেন।
فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ أَنْ يَّتَطَهَّرُوْا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ
সেখানে (মসজিদে কুবা শরীফে) এমন অনেক লোক আছেন, যাঁরা ত্বাহারাত বা পবিত্রতা হাছিল করতে পছন্দ করেন। আর মহান আল্লাহ্ পাক তিনি ত্বাহারাত বা পবিত্রতা হাছিলকারীদেরকে মুহব্বত করেন। সুবহানাল্লাহ্! ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
“তাফসীরে ইবনে কাছীর” কিতাবের ৪র্থ খ-ের ২১৬ পৃষ্টায় উল্লেখ আছে-
كانوا يجمعون في الاستنجاء بين الحجارة والماء. فأثنى الله تعالى عليهم بذلك.
অর্থ: মসজিদে কুবা শরীফ উনার অধিবাসীগণ উনারা ইসতিন্জা করার পর প্রথমে তিনটি পাথর ব্যবহার করে অর্থাৎ তিনটি ঢেলা ব্যবহার করে এরপর পানি ব্যবহার করেছিলেন, এ কারণেই মহান আল্লাহ্ পাক তিনি উনাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ্! ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬,৬৬৬। আর এ মতটি বহুল প্রচলিত, মশহূর ও গ্রহণযোগ্য (১)
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করলে তা দিগুণ-বহুগুণে বৃদ্ধি করে ফিরিয়ে দেয়া হয়
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২৬)
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












