সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

পদোন্নতি স্থগিত, তদবিরের চাপ জনপ্রশাসনে

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, সকাল ১১:০১

নিজস্ব সংবাদদাতা:
জনপ্রশাসনে বিতর্ক থামছেই না। মাঠ প্রশাসন সাজাতে অনভিজ্ঞ ও তদবিরপ্রবণ কর্মকর্তাদের পদায়নের ঘটনা ক্রমেই বেড়েছে। সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগের প্রজ্ঞাপন নিয়ে আলোচনার ঝড় উঠেছে। এর জেরে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়াও জটিলতার মুখে পড়েছে। ৪ বছরের বেশি সময় ধরে যুগ্ম সচিব পদে থাকা কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে নিয়মিত দায়িত্ব পালনে অনীহার ছাপ লক্ষ্য করা যাচ্ছে।
জনপ্রশাসন সূত্র জানিয়েছে, পদোন্নতি দিতে না পারার মূল কারণ হচ্ছে অতীত সরকারের সুবিধাভোগীদের তদবির ও চাপ। এসব সামলাতে না পেরে আপাতত পদোন্নতি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। প্রশাসন সংশ্লিষ্টরা একে কর্মকর্তাদের অদক্ষতার প্রতিফলন হিসেবে দেখছেন।
পদোন্নতির নিয়ম অনুযায়ী কর্মকর্তার অতীত অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও অন্যান্য মানদ-ের ভিত্তিতে সুপরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সিদ্ধান্ত নেয়। ২০তম ব্যাচের কর্মকর্তারা পদোন্নতির জন্য যোগ্য হলেও এ ব্যাচের কিছু কর্মকর্তা বিগত সরকারের অন্ধ আনুগত্য ও বিতর্কিত দায়িত্বের কারণে পদোন্নতির তালিকা থেকে বাদ পড়েছেন।
জনপ্রশাসনের এপিডি উইং, যা প্রেষণ, বদলি ও পদোন্নতির দায়িত্বে নিয়োজিত। গত ৯ অক্টোবর থেকে সেখানে অতিরিক্ত সচিব পদে ফাঁকা। একইভাবে বিভাগীয় কমিশনারের পদও শূন্য। এতে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়ন বিলম্বিত হচ্ছে। একজন অতিরিক্ত সচিব একাধিক অনুবিভাগের দায়িত্বে রয়েছেন। সামনে জাতীয় নির্বাচন। অথচ নানা স্থানে পদ ফাঁকা আবার পদোন্নতি দিতেও সিদ্ধান্তহীনতা। গতকালও আইএমইডির অতিরিক্ত সচিব দীন ইসলামকে ওএসডি করা হয়েছে অবসরজনিত কারণে।
সূত্র জানায়, বর্তমান অন্তর্র্বতী প্রশাসন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার জন্য গত মার্চ মাসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান শুরু করে। কর্মকর্তাদের চাকরির রেকর্ড, মাঠ পর্যায়ের রিপোর্ট, দুর্নীতি দমন কমিশনের রিপোর্ট, ফ্যাসিস্ট সরকারের সঙ্গে ঘনিষ্ঠতাÑ ইত্যাদি বিবেচনায় নিয়ে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তালিকা তৈরি করে। বিগত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পিএস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নানা পদে ছিলেন এ ব্যাচের অনেক কর্মকর্তা। বিতর্কিত নির্বাচনে নানা কায়দায় দায়িত্ব পালন এবং পতিত সরকারের প্রতি অন্ধ আনুগত্য দেখানো কর্মকর্তাদের পদোন্নতির তালিকা থেকে বাদ রাখার খবর ছিল। শতাধিক পেশাদার কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে এসএসবির কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তারা নানা কৌশলে এ পদোন্নতি আটকে দিতে চাইছে। তাদের চাপে পদোন্নতি দেয়ার বিষয়ে দ্বিধায় আছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংশ্লিষ্টরা জানান, একজন অতিরিক্ত সচিব দুই বা ততধিক অনুবিভাগের দায়িত্ব পালন করছেন। একই কারণে অনেক সংস্থা ও করপোরেশনে চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া যাচ্ছে না। আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে গতিশীলতা বাড়াতে পদোন্নতির মতো বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি জরুরি বলে মনে করা হচ্ছে।
জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিঞা বলেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ প্রশাসন সাজাতে দক্ষতার প্রয়োজন। প্রশাসনের সব স্তরে প্রশাসনিক দক্ষতা দরকার। কিন্তু এখন যে প্রশাসন চলছে, তার অনেক কিছুই সঠিকভাবে হচ্ছে বলে মনে করা যাচ্ছে না। পদোন্নতিসহ মাঠ প্রশাসনে বদলি-পদায়নে দূরদর্শিতা, দক্ষতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৭ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৭ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৮ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৮ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৮ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৮ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৮ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৮ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৮ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৮ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৯ ঘণ্টা আগে