পতিত জমিতে হলুদ চাষে সফল মেহেদী, দেড় লাখ টাকা লাভের আশা
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
বরিশালের গৌরনদীতে পতিত জমিতে কম পুঁজিতে হাইব্রিড হলুদ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন মেহেদী হাসান শ্যামল নামের এক কৃষক। তার সফলতা দেখে এলাকার অন্য কৃষকেরাও এখন হলুদ চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।
গৌরনদী পৌরসভার হরিসেনা গ্রামের তরুণ শ্যামল খলিফা জানান, নরসিংদী থেকে হাইব্রিড জাতের হলুদ এনে ৩০ শতক পতিত জমিতে চাষ করেন। এই জমিতে প্রায় ১০০ মণ ফলন হয়েছে। চাষ থেকে শুরু করে হলুদ উত্তোলণ পর্যন্ত তার ৪০ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি কেজি কাচা হলুদ ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। খরচ বাদ দিয়ে তিনি দেড় লাখ টাকা লাভবান হবেন বলে আশা করছেন।
শ্যামল খলিফা বলেন, ‘যদি কৃষি অফিসের কর্মকর্তারা আমার পাশে থাকেন, তবে ব্যাপকভাবে হলুদ চাষ করতে চাই। পাশাপাশি সব চাষির মাঝে হলুদের চাষ ছড়িয়ে দিতে চাই। এ জন্য স্থানীয় কৃষি অফিসারের সহযোগিতা চাই।’
এলাকার একাধিক কৃষক জানিয়েছেন, পতিত জমিতে অল্প টাকায় হলুদ চাষ করে অনেক টাকা লাভবান হওয়া যায়, তা কৃষক শ্যামল খলিফা তাদের শিখিয়েছেন। তারাও তার মতো হলুদ চাষ করে লাভবান হতে চান।
গৌরনদী উপজেলা কৃষি অফিসার সেকেন্দার শেখ বলেন, ‘আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ ও সহায়তা দিয়ে আসছেন। যে কারণে নতুন নতুন চাষের প্রতি কৃষকেরা আগ্রহী হয়ে উঠছেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)