পঞ্চগড়ে কার্যক্রম শুরু হচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের
পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ে চা চাষী, বাগান মালিকসহ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সেখানে একটি চা নিলাম কেন্দ্রের। অবশেষে তাদের এ দাবি পূরণ হচ্ছে। সরকারের উদ্যোগে আগামীকাল শনিবার পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন।
বর্তমানে পঞ্চগড় জেলা দেশে চা উৎপাদনে দ্বিতীয়। এ জেলায় নিলাম কেন্দ্র হলে উত্তরাঞ্চলের চা চাষীসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। নিলাম কেন্দ্রটির উদ্বোধন উপলক্ষে গতকাল পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আশরাফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এ জেলায় চা চাষ শুরু হয়। কিন্তু উৎপাদিত চা বিক্রয়ের জন্য চট্টগ্রাম ও মৌলভীবাজারের নিলাম কেন্দ্রে পাঠাতে হয়। আগামী শনিবার থেকে শুধু অনলাইনে চা নিলাম কার্যক্রম শুরু হবে। নিলাম কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ার পর যদি বেশি বেশি চা নিলাম হয় তাহলে এ জেলায় সরাসরি নিলাম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে তিনি দেশের বিখ্যাত ইস্পাহানি লিমিটেড, আবুল খায়ের লিমিটেডের মতো কোম্পানির বায়ারদের এ নিলামে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করার পরামর্শ দেন। একই সঙ্গে উৎপাদিত চায়ের মান বাড়ানোর পাশাপাশি চোরাই পথে চা পাতা বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ সরকারের বিভিন্ন দপ্তরকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম চা বোর্ড আইন ২০১৬-এর কিছু সংস্কারের দাবি জানান। তিনি বলেন, ‘পঞ্চগড়ে চা চাষের সঙ্গে সংশ্লিষ্টরা বিভিন্ন সময় চা পাতার দাম পাওয়ার জন্য আমার শরণাপন্ন হন। তখন আইনি সীমাবদ্ধতার কারণে দ্রুত পদক্ষেপ নিতে সমস্যা হয়।’ চা প্রক্রিয়াজাত কারখানাগুলোর জন্য আলাদা একটি কারখানা তত্ত্বাবধায়ক কমিটি করারও প্রস্তাব করেন জেলা প্রশাসক।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।