নয়াদিল্লিতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে রাখা হয়নি নারী সাংবাদিক
, ২০ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি। এই ঘটনা আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
গত জুমুয়াবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনের আয়োজন এবং সাংবাদিকদের আমন্ত্রণের দায়িত্ব ছিলো মুত্তাকির সঙ্গে থাকা আফগান কর্মকর্তাদের। বিষয়টি নিয়ে ভারতীয় পক্ষ নারী সাংবাদিকদের রাখার অনুরোধ জানিয়েছিলো, কিন্তু আফগান কর্মকর্তারা এতে রাজি হননি।
সংবাদ সম্মেলনে মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন। একাধিক সাংবাদিক আফগান নারীদের স্বাধীনতার বিষয়ে প্রশ্ন করলে মুত্তাকি জানান, “প্রত্যেক দেশের নিজস্ব ধর্মীয় (দ্বীনি) সংস্কৃতি, আইন ও নীতি আছে এবং এটিকে সম্মান করা উচিত। বলা হয় মানুষের অধিকার নেই। এটি ভুল। যদি বর্তমান ব্যবস্থা নিয়ে মানুষ খুশি না থাকতো, তাহলে তারা বিদেশ থেকে আফগানিস্তানে ফিরে আসতো না। ”
মুত্তাকি আরও দাবি করেন, ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তিনি বলেন, “আগে আফগানিস্তানে প্রতিদিন সংঘাতে ২০০-৪০০ মানুষের মৃত্যু হতো। কিন্তু গত চার বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। আইন সমুন্নত আছে এবং সবাই তাদের অধিকার ভোগ করছে। যারা প্রোপাগান্ডায় অংশ নিচ্ছে, তারা ভুল করছে। ”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাস্তি চেয়ে ছাত্রদলের বিবৃতি
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)