নোয়াখালীর সুবর্ণচরে সন্ত্রাস, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সন্ত্রাস, ভূমিদখল, মাদক ব্যবসা ও নারী নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমিদখল, মাদক ব্যবসা, নারী নির্যাতন ও জবরদখলের ঘটনা ঘটছে। এসব কারণে সাধারণ মানুষ আতঙ্ক ও অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করছেন। তারা বলেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
এ সময় বক্তারা অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও পলাতক চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী, ইসমাইল কমান্ডার, কল্লা জামালসহ কথিত দখলদার, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি সন্ত্রাস, দখলদারিত্ব, মাদক ব্যবসা ও নারী নিপীড়নের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ ও নিরাপদ জনপদ গড়ে তুলতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। অপরাধীদের বিচার নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে স্থানীয় বাসিন্দারা বলেন, তারা একটি সন্ত্রাস, মাদক ও দখলদারিত্বমুক্ত পরিবেশে বসবাস করতে চান। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন মহলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সমাবেশে অংশ নেয়া আরাফাত, ইকবালসহ একাধিক ব্যক্তি বলেন, আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, অন্যায়, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা হোক—এটাই আমাদের প্রত্যাশা।
মানববন্ধন শেষে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, মোহাম্মদপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ওই ইউনিয়ন থেকে মাদকসহ এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












