নেক সঙ্গ মানুষকে আল্লাহওয়ালা করে দেয়, বদ সঙ্গ মানুষকে দুনিয়াদার বানিয়ে দেয়
, ১০ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩তাসি’, ১৩৯২ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি ইরশাদ মুবারক করেন, “হে ঈমানদারগণ তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, আর সত্যবাদী বা আল্লাহওয়ালা উনাদের ছোহ্বত ইখতিয়ার করো। ” (পবিত্র সূরা তওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ-১১৯)
কারণ ছোহবত বা সঙ্গ বিষয়ে বলা হয়-
اَلصُّحْبَةُ مُتَـأَثِّرَةٌ
অর্থ: “ছোহবত বা সঙ্গ ক্রিয়া (তাছির) করে। ”
আর তাই কোনো কবি বলেন-
صحبت صالح ترا صالح کند
صحبت طالح ترا طالح کند
অর্থ: “সৎসঙ্গ তোমাকে আল্লাহওয়ালা করে দিবে, আর অসৎ সঙ্গ করে দিবে তোমাকে অসৎ। ”
এ প্রসঙ্গে কবি হযরত শায়েখ সা’দী রহমতুল্লাহি আলাইহি উনার গোলেস্তাঁ কিতাবে লিখেন-
“আমার এক বন্ধু হাম্মামখানায় আমাকে একটি সুঘ্রাণযুক্ত মাটির টুকরা দিলো, আমি সেই মাটির টুকরোকে জিজ্ঞাসা করলাম- তুমি কি মেশকে আম্বর, না আবেরী? কেননা তোমার সুঘ্রাণে আমি মাতওয়ারা হয়ে গিয়েছি। মাটি জবাব দেয়- আমি যে মাটি সেই মাটিই ছিলাম। কিন্তু আমি কিছু দিন গোলাপ ফুল গাছের সঙ্গে বা ছোহবতে ছিলাম, যখন গোলাপ ফুলের পাপড়ীগুলো আমার মধ্যে ঝরে পড়তো, আর তাই আমি মাটি উক্ত ফুলের ছোহবতে থাকার কারণে ফুলের ন্যায় সুঘ্রাণযুক্ত হয়ে যাই। নতুবা আমি মাটিই ছিলাম। ” সুবহানাল্লাহ!
কাজেই একটি মাটির টুকরো যদি গোলাপ ফুলের ছোহবতে থেকে ফুলের ন্যায় সুঘ্রাণ হয়ে যেতে পারে, তবে আল্লাহওয়ালা উনাদের মুবারক ছোহবতে থাকলে কেন আল্লাহওয়ালা হওয়া যাবে না? অবশ্যই আল্লাহওয়ালা হওয়া যাবে। আর বদ লোকের ছোহবতে থাকলে তাদের সাথে চলা-ফেরা করলে কেন দুনিয়াদার হবে না? অবশ্যই দুনিয়াদার, বদকার হয়ে যাবে। এতে কোন সন্দেহ নাই।
আর আল্লাহওয়ালা উনাদের মুবারক ছোহবত লাভের ফযীলত সম্পর্কে হযরত জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
یک ز مانہ صحبت با اولیاء بہتر از صد سال طاعت بے ریا
অর্থ: “কিছু সময় আল্লাহওয়ালা উনাদের মুবারক ছোহবতে থাকা, একশত বৎসরের রিয়াহীন পবিত্র নফল ইবাদতের চেয়েও উত্তম। ”
আর আল্লাহওয়ালা হওয়া যাবে বলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি ইরশাদ মুবারক করেন-
يَااَيُّهَا الَّذِيْنَ اَمَنُوا اتَّقُو اللهَ وَكُوْنُوْا مَعَ الصَّادِقِيْنَ.
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, আর সত্যবাদী বা আল্লাহওয়ালা উনাদের মুবারক ছোহবত ইখতিয়ার করো। (পবিত্র সূরা তওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ-১১৯)
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ছদিক্বীনগণের মুবারক ছোহবত অর্জন করতে বলার কারণ হলো- ছদিক্বীনগণ উনারা হলেন সর্বোচ্চ স্তরের আল্লাহওয়ালা। অর্থাৎ যিনি ছাদিক্ব, তিনি সর্বগুণে গুণান্বিত, তিনিই হাক্বীক্বী আলিম, ফক্বীহ্ ও আল্লাহওয়ালা উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি যেনো আমাদের সকলকে আল্লাহওয়ালা উনাদের ছোহবত মুবারক ইখতিয়ারের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক অর্জন করার তাওফীক্ব দান করেন। আমীন।
-খন্দকার মুহম্মদ আরিফ হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












