নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সতর মুবারক সংশ্লিষ্ট মওযূ হাদীছ ও তার খন্ডনমূলক জবাব (৯)
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
(দ্বিতীয় ভাগ)
মওযূ হাদীছ ও তার খন্ডনমূলক জবাব:
নিম্নে উক্ত মওযূ হাদীছ বর্ণনাকারী নদ্বর ইবনে আব্দুর রহমান আবূ উমর খায্যাযের সম্পর্কে হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত তুলে ধরা হলো-
হযরত ইমাম নাসায়ী রহমতুল্লাহি আলাইহি উনার অভিমত:
‘নাসায়ী শরীফ’ উনার লিখক হযরত ইমাম নাসায়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
اَلنَّضْرُ بْنُ عَبْدِ الرَّحْمٰنِ الْخَزَّازُ مَتْرُوْكُ الْحَدِيْثِ
অর্থ: “নদ্বর ইবনে আব্দুর রহমান আল খায্যায হচ্ছে ‘মাতরূকুল হাদীছ’ অর্থাৎ তার বর্ণিত হাদীছ সম্পূর্ণরূপে পরিত্যক্ত, পরিত্যাজ্য, বাত্বিল, ভিত্তিহীন।” (আল কামিল ফিদ দুয়াফা ৮/২৫৭, আদ দুয়াফা ওয়াল মাতরূকুন লিন নাসায়ী ১/১০১)
হুফ্ফাযুল হাদীছ, শাইখুল ইসলাম আল্লামা হযরত মুহম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর রহমতুল্লাহি আলাইহি উনার অভিমত:
আল হাফিযুল মুতক্বিন আল্লামা হযরত জামালুদ্দীন মিয্যী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৭৪২ হিজরী শরীফ) তিনি বলেন,
قَالَ حَضْرَتْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ مَتْرُوْكٌ
অর্থ: “হুফ্ফাযুল হাদীছ, শাইখুল ইসলাম, আল্লামা হযরত মুহম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ২৪০ হিজরী শরীফ) তিনি বলেন- ‘(নদ্বর ইবনে আব্দুর রহমান আল খায্যায হচ্ছে) মাতরূক অর্থাৎ পরিত্যক্ত, পরিত্যাজ্য অর্থাৎ তার বর্ণিত হাদীছ সম্পূর্ণরূপে পরিত্যাজ্য, বাত্বিল, ভিত্তিহীন।” (তাহ্যীবুল কামাল ২৯/৩৯৩)
আল্লামা হাফিয হযরত ইবনে হাজার আসক্বালানী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘তাহ্যীবুত তাহ্যীব’ উনার মধ্যে বলেন,
قال حَضْرَتْ اِبْنُ نُمَيْرٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ مَتْرُوْكٌ
অর্থ: “হুফ্ফাযুল হাদীছ, শাইখুল ইসলাম, আল্লামা হযরত মুহম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- ‘(নদ্বর ইবনে আব্দুর রহমান আল খায্যায হচ্ছে) মাতরূক অর্থাৎ পরিত্যক্ত, পরিত্যাজ্য অর্থাৎ তার বর্ণিত হাদীছ সম্পূর্ণরূপে পরিত্যাজ্য, বাত্বিল, ভিত্তিহীন।” (তাহ্যীবুত তাহ্যীব ৪/২২৫)
হাফিয, মুহাদ্দিছ, ইমামু ইলমিল হাদীছ ওয়াল জারহী ওয়াত তা’দীল, আল্লামা হযরত ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
اَخْبَرَنَا حَضْرَتْ مَكْحُوْلٌ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سَمِعْتُ حَضْرَتْ جَعْفَرَ بْنَ اَبَانِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سَمِعْتُ حَضْرَتْ اِبْنَ نُمَيْرٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ يَقُوْلُ اَلنَّضْرُ اَبُوْ عُمَرَ مَتْرُوْكُ الْحَدِيْثِ
অর্থ: “হযরত ইমাম মাকহুল রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন, তিনি বলেন- আমি হযরত জা’ফর ইবনে আবান রহমতুল্লাহি আলাইহি উনাকে বলতে শুনেছি, তিনি বলেন- আমি হযরত ইবনে নুমাইর রহমতুল্লাহি আলাইহি উনাকে বলতে শুনেছি, তিনি বলেন- ‘নদ্বর আবূ উমর হচ্ছে মাতরূকুল হাদীছ অর্থাৎ তার হাদীছ মাতরূক বা পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়’।” (আল মাজরূহীন লিইমাম ইবনি হিব্বান ৩/৪৯, তাহ্যীবুত-তাহ্যীব ৪/২২৫, তাহযীবুল কামাল ২৯/৩৯৩ ইত্যাদি)
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১৭)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুখোশধারী মুনাফিক্ব (৫)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (পর্ব- ৮)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফ্য বা পরিভাষা মুবারক
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (৩)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (২৯)
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১৬)
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বুলন্দী শান মুবারক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (৫)
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












