নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিই পবিত্র কালিমাহ শরীফ উনার হাকীকত
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মুসলমান মাত্রই পবিত্র কালিমায়ে ত্বইয়্যিবাহ শরীফ সম্পর্কে জানেন, মানেন, স্বীকার করেন উচ্চারণ করেন। কিন্তু উক্ত পবিত্র কালিমায়ে ত্বইয়্যিবাহ শরীফ উনার হাকীকত সম্পর্কে কতজনে জানেন? পবিত্র কালিমায়ে ত্বইয়্যিবাহ শরীফ হচ্ছেন- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
উক্ত পবিত্র কালিমাহ শরীফ উনার মধ্যে দুটি বিষয়ের সমন্বয় সাধিত হয়েছে।
এক. তাওহীদ তথা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি ব্যতিত কোন ইলাহ নেই।
দুই. রিসালাত তথা মুহাম্মাদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
তাওহীদ ও রিসালাত বিষয় দুটি অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং একটি অপরটির পরিপূরক। উক্ত পুরো কালিমাহ শরীফ একসাথে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ রয়েছে। যা পবিত্র হাদীছ শরীফ উনার কিতাব মুসনাদে আব্দির রযযাক্ব, মুসতাদরাক লিল হাকিম, শরহুয যারকানী আলাল মাওয়াহিবিল লাদুন্নিয়্যাহ, তারীখুল খমীস, নূরে মুহম্মদী ইত্যাদি কিতাবে উল্লেখ রয়েছে।
আর পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে উক্ত পবিত্র কালিমাহ শরীফ দু’ভাগে উল্লেখ রয়েছে। যেমন পবিত্র তাওহীদ মুবারক উনার বিষয়টি উল্লেখ রয়েছে- সূরা আছ ছফফাত শরীফ উনার ৩৫নং পবিত্র আয়াত শরীফ এবং পবিত্র সূরা মুহাম্মদ শরীফ উনার ১৯নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে। আর পবিত্র রিসালাত মুবারক উনার বিষয়টি উল্লেখ রয়েছে- পবিত্র সূরা ফাত্হ্ শরীফ উনার ২৯নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে। সুবহানাল্লাহ!
স্মরণীয় যে,“লা ইলাহা ইল্লাল্লাহ” নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কালিমাহ শরীফ হওয়ার কারণে আগে উল্লেখ করা হয়েছে। আর “মুহাম্মাদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” মহান আল্লাহ পাক উনার কালিমাহ হওয়ার কারণে পরে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ!
উল্লেখ্য, ঈমানদার বা মুসলমান হতে হলে উক্ত পুরো কালিমাহ শরীফ একসাথে স্বীকার করতে হবে বা মানতে হবে। কেউ যদি অর্ধেক মানে আর অর্ধেক না মানে তার পক্ষে কস্মিনকালেও ঈমানদার বা মুসলমান হওয়া সম্ভব হবে না।
কাজেই, পবিত্র কালিমাহ শরীফ উনার থেকে প্রতিভাত হচ্ছে যে, মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বীকার না করা পর্যন্ত বা উনাকে না মানা পর্যন্তÍ কেউ ঈমানদার হতে পারবে না বা মুসলমান হতে পারবে না, নাজাত লাভ করতে পারবে না, জান্নাত লাভ করতে পারবে না। বরং সে কাফির হবে, মুশরিক হবে, মুনাফিক হবে, মুরতাদ হবে এবং পরিণামে সে জাহান্নামীদের অর্ন্তভুক্ত হবে। নাঊযুবিল্লাহ!
প্রতিভাত হচ্ছে, পবিত্র কালিমাহ শরীফ উনার হাকীকতই হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ!
-মুফতী আবূ খুবাইব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইযহারু হাক্বীক্বতিল কুদ্রত আউওয়ালা র্মারাতিন ফী তারীখি খলক্বিল্লাহ্ ‘আলা লিসানি সাইয়্যিদিনা সুলত্বানিন নাছীর মামদূহ্ হযরত মুর্শিদ ক্বিবলাহ্ আলাইহিস সালাম
০৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক
০৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফতওয়া: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১১)
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২৭
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২৬
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (৮)
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












