নির্বাহীদের কাছে অর্থ আদায়ের জন্য ই-মেইল পাঠাচ্ছে হ্যাকাররা
নিজস্ব প্রতিবেদক:
নতুন এক সাইবার হুমকির মুখে বিশ্বব্যাপী বহু প্রতিষ্ঠান। একটি সংঘবদ্ধ হ্যাকার গ্রুপের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের লক্ষ্য করে র্যাননামওয়্যার ই-মেইল পাঠাচ্ছে। ওই হ্যাকাররা দাবি করছে, ওরাকল ব্যবসায়িক অ্যাপ্লিকেশন থেকে সংবেদনশীল তথ্য চুরি করেছে।
হামলাকারীরা এসব তথ্য প্রকাশ না করার শর্তে অর্থের দাবি করছে।
তবে গুগল জানিয়েছে, এই দাবির সত্যতা নিরূপণের জন্য পর্যাপ্ত প্রমাণ আমাদের কাছে নেই।
অর্থাৎ সত্যিই কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা স্পষ্ট নয় বা প্রতিষ্ঠানগুলোকে অর্থ দিতে বাধ্য করার জন্য অমূলক ভয় দেখানো হতে পারে।
তবে কতগুলো প্রতিষ্ঠান এই র্যানসামওয়্যার হামলার স্বীকার হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি গুগল।
বর্তমানে উচ্চপর্যায়ের করপোরেট সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করে বেশি করে হামলা চালাচ্ছে র্যানসমওয়্যার দলগুলো। ওরাকলের ই-বিজনেস স্যুট বিশ্বব্যাপী অনেক কোম্পানি ব্যবহার করে, যা আর্থিক ও পরিচালনাগত গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, দলগুলো এখন নিয়মিতভাবে এ ধরনের অর্থ দাবি করছে। তারা বা তাদের পক্ষ থেকে চুরি করা তথ্য বা তথ্য থাকার দাবি করেই অর্থ আদায় করতে চায়। যদিও অনেক সময় সত্যিই তথ্য থাকে না, তবু এসব হুমকি প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক ও সুনামের ঝুঁকি তৈরি করে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।