নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য : কে কী ভাবছেন?
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসের সূত্রের বরাত দিয়ে সেনাপ্রধানের বক্তব্য প্রকাশ হয়েছে গণমাধ্যমে। সেখানে দাবি করা হয়, সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কী সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে।
এ ছাড়া আগামী ডিসম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধানের বক্তব্য প্রচার করা হয়েছে।
নির্বাচন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের এমন বক্তব্যের পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনসহ সরকারেও। কেউ কেউ তার বক্তব্য যৌক্তিক মনে করছে। আবার কোনো কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা 'অপ্রত্যাশিত' বলে মন্তব্য করছেন।
সংবাদ সম্মেলনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "সেনাপ্রধান যৌক্তিকভাবেই তাদের অবস্থান ব্যাখা করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করা তো সেনাবাহিনীর দায়িত্ব না। সবাই তো একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে। দেশের সর্বত্র এখন বিশৃঙ্খলা বিরাজ করছে।
সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা সরকারের দায়িত্ব। সেনাপ্রধান যেটা বলেছেন, সেটা তো দেশের সব মানুষের দাবি। এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। তারা তো তাদের নিজেদের কাজে ফিরে যেতে চায়। কতদিন তারা রাস্তায় থাকবে?”
সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, "তার বক্তব্য নিয়ে এখনো আমরা দলীয়ভাবে কোনো আলোচনা করিনি। তবে আমার ব্যক্তিগত মত হলো, নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত। আমরা যারাই দাবি করছি, তারা কিন্তু সরকারের কাছেই দাবি করছি। এই জায়গায় সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের বক্তব্য সরকারের উপর বা অন্যান্য দলের ক্ষেত্রে কতটুকু ভালো বার্তা দেয়? সেনাপ্রধানের এই ধরনের কোনো মন্তব্য করার সুযোগ আছে বলে আমি মনে করি না। এর আগেও আমরা সেনাপ্রধানের এই ধরনের মন্তব্য শুনেছি। একেবারে ডিসেম্বরেই ভোট হতে হবে- ওনার কাছ থেকে এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য।”
তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান মনে করেন, "নির্বাচন নিয়ে যখন রাজনৈতিক দলগুলো এক ধরনের বিবাদে জড়িয়ে পড়েছিল তখন সেনাপ্রধানের এই বক্তব্য একটা বার্তা দেয়।'' তিনি আরো বলেন, ‘‘আমি মনে করি, অভ্যুত্থান পরবর্তী সময়ে সেনাবাহিনী অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তাদের যে ক্ষমতা দখলের কোনো মোহ নেই সেটা তারা পরিস্কার করে বুঝিয়ে দিয়েছেন। গত কয়েকদিন ধরে ক্যান্টনমেন্টে কী হচ্ছে তা নিয়ে কিন্তু নানা মহলে আলোচনা হচ্ছিল। সেই জায়গায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সেনাপ্রধানের এই বক্তব্য অত্যন্ত ইতিবাচক। সেভাবেই বিষয়টি দেখতে হবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












