নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে সর্বদা প্রস্তুত সেনাবাহিনী
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যাতে অবৈধ অস্ত্র ব্যবহার করতে না পারে, সে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিন কারবারিকে গ্রেফতার করে সেনাবাহিনী। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গত তিন দিনে ঢাকার বিভিন্ন স্থান থেকে এই তিনজনের কাছ থেকে প্রায় ২১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (চায়না), দুটি ৭.৬৫ মি.মি. পিস্তল (যুক্তরাষ্ট্র), চারটি পিস্তলের ম্যাগাজিন, ১৫টি ৭.৬৫ মি.মি. পিস্তল অ্যামুনিশন, পাঁচটি ৬.৩৫ মি.মি. পিস্তল অ্যামুনিশন, ছয় রাউন্ড শর্টগান কার্তুজ, আটটি রামদা ও পাঁচটি সামুরাই উদ্ধার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)