সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

‘নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায় না’

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, সকাল ৭:৩৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:২৪

নিজস্ব সংবাদদাতা:
নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে বাংলাদেশ আমজনগণ পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেছেন, দলের নিবন্ধন ঝুলিয়ে রেখে কমিশন প্রমাণ করছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না এবং অতীতের স্বেচ্ছাচারী ধারা থেকে বের হতে পারেনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাতিমা তাসনিম জানান, দীর্ঘ পনেরো বছর স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে সংগঠিত চব্বিশের গণ-অভ্যুত্থানের বিজয়ের চেতনা এবং একাত্তরের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ধারণ করে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২৫ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ আমজনগণ পার্টির আত্মপ্রকাশ ঘটে।
তিনি জানান, অল্প সময়ের মধ্যেই বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলটি সারা দেশে সাংগঠনিকভাবে বিস্তৃতি লাভ করে।
জাতীয় নির্বাচনে নিজ প্রতীকে অংশগ্রহণের জন্য গত ২২ জুন বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করা হয়। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা-২০০৮ অনুযায়ী ১টি কেন্দ্রীয়, ২৩টি জেলা ও ১০৩টি উপজেলা বা থানায় কার্যালয় ও কমিটি গঠনসহ সব শর্ত পূরণ করে আবেদন জমা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন কমিশনের কর্মকর্তারা মাঠপর্যায়ে সরেজমিনে তদন্ত করে সব তথ্য সঠিক পেলেও হঠাৎ করে ‘অধিকতর পর্যালোচনা’র কথা জানানো হয়, যার কোনো কারণ লিখিতভাবে জানানো হয়নি। পরে গত ৯ অক্টোবর পুনরায় সারাদেশে তথ্য পুনঃতদন্তের সিদ্ধান্ত নেয় কমিশন।
এ সময় দলের সদস্যদের যোগদানের প্রত্যয়ন, কার্যালয়ের মালিকদের এনআইডি ও জমির দলিল-পর্চাসহ অপ্রাসঙ্গিক তথ্য চাওয়া হয়, যা নেতাকর্মীদের চরম হয়রানির মধ্যে ফেলে।
পুনঃতদন্ত শেষে গত ৪ নভেম্বর বাংলাদেশ আমজনগণ পার্টিসহ তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়। তবে ১৮ নভেম্বর দুইটি দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হলেও বাংলাদেশ আমজনগণ পার্টির বিষয়ে ‘আপত্তি’ থাকার কথা জানিয়ে শুনানির আশ্বাস দেওয়া হয়, যা আজও অনুষ্ঠিত হয়নি।
ফাতিমা তাসনিম অভিযোগ করেন, আইন-বিধির বাইরে গিয়ে গত ১ ডিসেম্বর নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গোয়েন্দা সংস্থা দিয়ে দলের কার্যালয়, কমিটি ও সদস্যদের তথ্য যাচাই করায়।
গণবিজ্ঞপ্তির পর কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এমন নজির বাংলাদেশে নেই। এটি গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবেদন দেওয়ার পরও নির্বাচন কমিশন ১২ জানুয়ারি ব্যাখ্যা চায় এবং ১৮ জানুয়ারি ব্যাখ্যা জমা দেওয়া হলেও এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এতে স্পষ্ট যে, অদৃশ্য কোনো শক্তির প্রভাবে কমিশন নীরব ভূমিকা পালন করছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৮ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৮ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৮ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৮ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৮ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৮ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৯ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৯ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৯ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৯ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৯ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১০ ঘণ্টা আগে